করোনাভাইরাস: টটেনহামের একজন আক্রান্ত

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২০, ২২:৩৮আপডেট : ০৩ জুন ২০২০, ২২:৩৯

টটেনহাম প্রিমিয়ার লিগ মাঠে ফেরার দিনক্ষণ ঠিক হয়ে গেছে। তারও অনেক আগে থেকে শুরু হয়েছে দলগুলোর অনুশীলন। মাঠে নামার প্রস্তুতির পাশাপাশি চলছে খেলোয়াড় ও স্টাফদের করোনাভাইরাস পরীক্ষা। সবশেষ পরীক্ষায় টটেনহামের একজনের শরীরে ধরা পড়েছে করোনা।

বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। যদিও আক্রান্ত ব্যক্তির নাম গোপন রেখেছে তারা। একই সঙ্গে শনাক্তকারীকে সাত দিনের আইসোলেশনে পাঠানোর কথা বিবৃতির মাধ্যমে জানিয়েছে টটেনহাম।

সবশেষ রাউন্ডে ১ হাজার ১৯৭ জন খেলোয়াড় ও স্টাফের করোনা পরীক্ষা করা হয়েছে, যেখানে মাত্র একজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে পাঁচ রাউন্ড মিলিয়ে হয়েছে ৫ হাজার ৭৯ পরীক্ষা। টটেনহামের একজন যোগ হওয়ায় ‘পজিটিভি’ সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩-তে।

প্রিমিয়ার লিগের খেলোয়াড় ও স্টাফদের প্রতি সপ্তাহে দুবার করে করোনা পরীক্ষা করা হচ্ছে। চক্রাকারে এই পরীক্ষা চলতেই থাকবে লিগ শুরুর আগপর্যন্ত। ১৭ জুন মাঠে ফিরবে বিশ্বের সবচেয়ে জমজমাট লিগ।  

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের