বার্সেলোনায় না গিয়ে খুশি দি মারিয়া

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২০, ১৩:৫৮আপডেট : ০৬ জুন ২০২০, ১৪:২০

আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়া বিশ্বের অনেক ফুটবলারের জন্য বার্সেলোনা ‘স্বপ্নের ঘর’। কাতালান ক্লাব থেকে প্রস্তাব এলে ‘না’ করবেন, এমন খেলোয়াড় খুব বেশি পাওয়া যাবে না ফুটবল বিশ্বে। তবে তাদের দলে হয়তো পড়বেন না আনহেল দি মারিয়া। বার্সেলোনা থেকে প্রস্তাব এসেছিল তাকে কেনার, কিন্তু বিক্রি করেনি প্যারিস সেন্ত জার্মেই। ফরাসি ক্লাবটির এই সিদ্ধান্তে খুশিই আর্জেন্টাইন উইঙ্গার।

তিন বছর আগে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। তার জায়গা পূরণে বার্সেলোনা ফরাসি ক্লাব থেকেই আনতে চেয়েছিল দি মারিয়াকে। কিন্তু আলোচনা বেশিদূর গড়ায়নি। পিএসজি ৩২ বছর বয়সী আর্জেন্টাইনকে বিক্রি করতে রাজি হয়নি।

দি মারিয়াকে না পেয়ে বার্সেলোনা শেষ পরযন্ত বরুসিয়া ডর্টমুন্ড থেকে নিয়ে আসে উসমান ডেম্বেলেকে। ওই দলবদলের অনেকদিন পেরিয়ে গেছে, নতুন করে সেটি আবার সামনে এসেছে দি মারিয়ার বক্তব্যে। ২০১৭ সালে ন্যু ক্যাম্পে যোগ না দেওয়াকে সঠিক সিদ্ধান্ত মনে করেন সাবেক রিয়াল মাদ্রিদ উইঙ্গার।

ফরারি সংবাদমাধ্যম লেকিপকে তিনি বলেছেন, ‘আমি প্যারিসে সুখেই ছিলাম, কিন্তু এই ক্লাবের অনেকেই অনেক কথা আলোচনা করেছিল সেসময়, যদিও শেষ পর‌্যন্ত সেটা মিথ্যা বলে প্রমাণিত হয়।’ এরপরই বললেন, ‘বার্সেলোনাকে আমাকে দলে নেওয়ার চেষ্টা করেছিল। দুটো ক্লাবের আলোচনাও হয়েছিল, কিন্তু পিএসজি আমাকে বিক্রি করতে চায়নি, আর এভাবেই শেষ হয়েছে দলবদলের আলোচনা।’

ন্যু ক্যাম্পে যোগ না দেওয়ায় খুশিই দি মারিয়া, ‘দলবদলের গুজব নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। শেষ পর‌্যন্ত (বার্সেলোনায়) না যাওয়াটা আমার জন্য ভালোই হয়েছে, কারণ আমি এখনও প্যারিসে ভালো আছি।’ ৩২ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার ইউরোপ অধ্যায় পিএসজিতেই করতে চান, ‘ইউরোপের ক্যারিয়ার আমি পিএসজিতেই শেষ করতে চাই। এই মুহূর্তে আমার মাথায় এই ভাবনাই আছে।’ 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের