বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচে থাকছেন জামাল ভূঁইয়াও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২০, ২২:২২আপডেট : ১০ জুন ২০২০, ২২:৩৩

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া করোনাভাইরাসে বন্ধ হয়ে যাওয়া লা লিগা মাঠে ফিরছে। শুক্রবার সেভিয়া-রিয়াল বেতিস ম্যাচ দিয়ে করোনা পরবর্তী লিগ শুরু হচ্ছে। বিশ্বের অন্যতম সেরা এই প্রতিযোগিতায় আবারও জুড়ে যাচ্ছে বাংলাদেশের নাম। এর আগেও লা লিগায় বিশ্লেষকের ভূমিকায় দেখা গিয়েছিল জামাল ভূঁইয়াকে। বাংলাদেশ অধিনায়ক হাজির হচ্ছেন আবার। আপাতত বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচ দুটিতে থাকছেন তিনি।

১৩ জুন মায়োর্কার মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা। পরদিন এইবারের বিপক্ষে ঘরের মাঠে নামবে রিয়াল। এই ম্যাচ দুটিতে বিশ্লেষকের ভূমিকায় থাকবেন জামাল। করোনার কারণে স্টুডিওতে বসে কথা বলার সুযোগ নেই, তাই ফেসবুক পেজে অনলাইনের মাধ্যমে হাজির হবেন বাংলাদেশি মিডফিল্ডার।

করোনাকালে বাংলাদেশে কোনও খেলা নেই। তাই জামালের জন্য বিশ্লেষক হিসেবে কাজ করাটা অনেকটাই সহজ হয়ে গেছে।

জামাল এখন জার্মানিতে আছেন। সেখান থেকেই বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘এবার করোনার কারণে স্টুডিওতে বসে বিশ্লেষণ করার সুযোগ হয়নি। বাসায় বসে অনলাইনে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে কথা বলব। আশা করছি সবাই ম্যাচ দুটিতে আমার সঙ্গেই থাকবেন।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী