ফুটবলারের মায়ের চিকিৎসায় এক লাখ টাকা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২০, ২২:৪৪আপডেট : ১৬ জুন ২০২০, ২২:৪৪

ফুটবলার বাঁধনের হাতে চেক তুলে দিচ্ছেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল দেশের উদীয়মান ফুটবলার জাহিদ আহসান বাঁধনের মায়ের চিকিৎসায় এগিয়ে এসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বাঁধনের হাতে চিকিৎসার জন্য তুলে দিয়েছেন এক লাখ টাকা।

জাতীয় বয়সভিত্তিক ফুটবলে খেলা বাঁধনের মায়ের দুটি কিডনিই প্রায় অকেজো। খবরটা জানতে পেরে আজ (মঙ্গলবার) সচিবালয়ে তরুণ ফুটবলারের হাতে চেক তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমরা সবসময় অসহায় ক্রীড়াবিদ ও তাদের পরিবারের পাশে আছি। করোনাতে অসহায় ক্রীড়াবিদদের জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

বাঁধন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এভাবে, ‘যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ। আমাদের পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য। এভাবে যদি সবাই আমাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে আমার মাকে সুস্থ করে তুলতে পারব।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ