পাঁচ বছরের চুক্তিতে চেলসিতে ভেরনার

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২০, ১৭:২২আপডেট : ১৮ জুন ২০২০, ১৭:২৮

জার্মান ফরোয়ার্ড টিমো ভেরনার। ছবি: রয়টার্স লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ইন্টার মিলান- ইউরোপিয়ান ফুটবলের বড় বড় নাম। এই ক্লাবগুলোর প্রত্যেকটির নজরে ছিলেন টিমো ভেরনার। বয়স মাত্র ২৪, তাছাড়া আক্রমণভাগের সব পজিশনে খেলতে পারার সামর্থ্য দলবদলের বাজারে ‘হট কেক’ করে তুলেছিল জার্মান তারকাকে। তবে এদের সবাইকে পেছনে ফেলে ভেরনারকে পাওয়ার দৌড়ে জয়ী চেলসি।

জার্মান স্ট্রাইকারকে পাঁচ বছরের জন্য ঘরে তুলেছে ইংলিশ ক্লাবটি। আজ (বৃহস্পতিবার) ভেরনারকে কেনার বিষয়টি নিশ্চিত করেছে চেলসি। জার্মান ক্লাব আরবি লাইপজিক থেকে আনতে ব্লুদের খরচ ৪৭.৫ মিলিয়ন পাউন্ড। চুক্তি অনুযায়ী সপ্তাহে ভেরনারের বেতন ১ লাখ ৭০ হাজার পাউন্ড।

চুক্তি সেরে ফেললেও ২৪ বছর বয়সী জার্মান স্টামফোর্ড ব্রিজে আসবেন বুন্দেসলিগা শেষ করে। অর্থাৎ, সামনের মৌসুম থেকে প্রিমিয়ার লিগ ক্লাবের সঙ্গী হচ্ছেন তিনি। এক বিবৃতিতে চেলসি জানিয়েছে, লাইপজিকের সঙ্গে চলতি মৌসুম শেষ করে জুলাইয়ে স্টামফোর্ড ব্রিজে আসবেন ভেরনার। ২০২০-২১ মৌসুম থেকে খেলবেন তিনি চেলসির জার্সিতে।

চেলসিতে আসা একরকম নিশ্চিতই ছিল তার, বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সেটা এসে যাওয়ার পর ভেরনার চেলসির ওয়েবসাইটে বলেছেন, ‘চেলসির সঙ্গে চুক্তি করতে পেরে আমি আনন্দিত। এই দারুণ ক্লাবে যোগ দেওয়াটা আমার কাছে ভীষণ গর্বের মুহূর্ত। অবশ্যই ধন্যবাদ দিতে চাই আরবি লাইপজিক ক্লাব ও ভক্তদের, দারুণ চারটি বছরের জন্য। তোমরা সবসময় আমার অন্তরে থাকবে।’

জার্মান তারকা আক্রমণভাগের যে কোনও জায়গায় খেলতে পারেন। তবে গত মৌসুম থেকে স্ট্রাইকার রূপে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। ৪৩ ম্যাচে ৩২ গোল ও ১৩ অ্যাসিস্টই প্রমাণ দেয় তার সামর্থ্যের।

স্টুটগার্টের যুব দল পেরিয়ে ভেরনার পেশাদারি আঙিনায় পা রাখেন ২০১৩ সালে। তিন বছর পর ২০১৬ সাল থেকে খেলছেন লাইপজিকের হয়ে। ক্লাবটির জার্সিতে বুন্দেসলিগার ১২৫ ম্যাচে করেছেন ৭৬ গোল। এবারের মৌসুমেই ৩২ ম্যাচে নামের পাশে যোগ করেছেন ২৬ গোল।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি