ম্যান সিটি চেলসিকে হারাতে না পারলে চ্যাম্পিয়ন লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২০, ১২:০৭আপডেট : ২৫ জুন ২০২০, ১২:০৭

সালাহ ও মানে, গোল পেয়েছেন দুজনই। ছবি: রয়টার্স প্রিমিয়ার লিগের শিরোপা লিভারপুলের হাতছোঁয়া দূরত্বে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোল উৎসব করে আছে পরের ম্যাচের অপেক্ষায়। ম্যানচেস্টার সিটির বিপক্ষে না হারলেই ৩০ বছর পর ইংলিশ লিগের শিরোপার স্বাদ পাবে অলরেডরা। তবে ইতিহাদের ওই ম্যাচে নামার আগেই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে লিভারপুলের। আর সেটা ‘নির্ভর’ করছে ম্যান সিটির ওপরই! আজ চেলসির মাঠে আতিথ্য নেবে সিটিজেনরা। ম্যাচটিতে পেপ গার্দিওয়ার দল জিততে না পারলেই শিরোপা উৎসবে মাতবে লিভারপুল।

বুধবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। করোনাভাইরাস পরবর্তী লিগের শুরুটা হয়েছিল তাদের এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে। তবে মোহামেদ সালাহ ফিরতেই করেছে গোল উৎসব। মিশরীয় ফরোয়ার্ডের সঙ্গে স্কোরশিটে নাম তুলেছেন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ফানিবিয়ো ও সাদিও মানে। এতে প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা জেতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে অলরেডস।

ইংলিশ প্রথম বিভাগ ফুটবল শাসন করেছে লিভারপুল। কিন্তু প্রতিযোগিতাটি প্রিমিয়ার লিগ নাম ধারণের পর থেকে শিরোপা খরা। এবার সেই খরা কাটানোর সামনে তারা ইয়ুর্গেন ক্লপের হাত ধরে। শুক্রবার ম্যান সিটির মাঠে না হারলেই ৩০ বছর পর ইংলিশ ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পড়বে লিভারপুল।

অবশ্য সে পর্যন্ত অপেক্ষা নাও করতে হতে পারে। তাদের সামনের ম্যাচের প্রতিপক্ষ ম্যান সিটি করে দিতে পারে উৎসবের উপলক্ষ। আজ রাতে চেলসির মাঠে আকাশি জার্সিধারীরা ড্র করলেই ৭ ম্যাচ আগে প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করবে লিভারপুল।

এই মুহূর্তে ৩১ ম্যাচ শেষে ক্লপের দলের পয়েন্ট ৮৬, আর এক ম্যাচ কম খেলা সিটিজেনদের পয়েন্ট ৬৩।   

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের