জার্মান লিগের মৌসুম সেরা লেভানদোভস্কি

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২০, ১৩:৪৭আপডেট : ২৭ জুন ২০২০, ১৪:০৭

বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি। ছবি: রয়টার্স ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন রবার্ত লেভানদোভস্কি। তার দু্র্দান্ত পারফরম্যান্সে বুন্দেসলিগার শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ। লিগে গোলের পর গোল করে যাওয়া এই স্ট্রাইকারের ব্যক্তিগত অর্জনেও যোগ হলো প্রাপ্তি। হয়েছেন জার্মান লিগের মৌসুম সেরা খেলোয়াড়।

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকার তিনি। বুন্দেসলিগায় তার গোলের রেকর্ডই তার প্রমাণ। এবারের মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে জার্মান লিগে টানা ১১ ম্যাচে করেছেন লক্ষ্যভেদ। তছাড়া এবারের প্রতিযোগিতায় খেলা সব দলের বিপক্ষে গোল করার অনন্য রেকর্ডও গড়েছেন পোলিশ স্ট্রাইকার। সবশেষ ফর্চুনার বিপক্ষে গোল করে এই চক্র পূরণ করেন তিনি।

বায়ার্নকে লিগ জেতানোর পথে এবারের মৌসুমে লেভানদোভস্কির গোল সংখ্যা ৩৩, আছেন সবার ওপরে। বুন্দেসলিগার সবশেষ পাঁচ মৌসুমের চারটিতেই সর্বোচ্চ গোলদাতা তিনি। তারই পুরস্কার হিসেবে ২০১৯-২০ বুন্দেসলিগা মৌসুমের সেরা খেলোয়াড় হয়েছেন এই স্ট্রাইকার।

পুরস্কারটি জেতার পথে তিনি পেছনে ফেলেছেন বরুসিয়া ডর্টমুন্ড উইঙ্গার জেডন শানচো ও বেয়ার লেভারকুসেনের কাই হেভার্টসকে। লেভানদোভস্কি পেয়েছেন ৫০ শতাংশ ভোট।

পোলিশ তারকার দুর্দান্ত পারফরম্যান্সে লিগ জেতার সঙ্গে বায়ার্ন উঠে আছে জার্মান কাপের ফাইনালে। চ্যাম্পিয়নস লিগেও টিকে থাকায় ট্রেবল জেতার সম্ভাবনাও আছে তাদের।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ