সারাদেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস আগেই থাবা বসিয়েছে ক্রীড়াঙ্গনে। এবার প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান ক্রীড়া সংগঠক ফজলুর রহমান বাবুল। এখন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
বাবুল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যের পাশাপাশি খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে আছেন দায়িত্বে।
আজ (বুধবার) বাংলা ট্রিবিউনকে নিজেই করোনা আক্রান্তের কথা জানিয়েছেন বাফুফের এই কর্মকর্তা, ‘নিয়মিত চেকআপ করতে এসে শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। সোমবার পজিটিভ হওয়ার পরই হাসপাতালে ভর্তি হয়েছি। এখন মোটামুটি ভালো আছি।’







