২৭ জুলাই থেকে শুরু প্রিমিয়ার লিগের দলবদল

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২০, ১৮:৩৭আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৮:৫১

২৭ জুলাই থেকে শুরু প্রিমিয়ার লিগের দলবদল করোনাভাইরাসে ওলটপালট ফুটবল ক্যালেন্ডার। ইউরোপিয়ান ফুটবল মৌসুম শেষ হয়ে এতদিনে চলতো নতুন মৌসুমের প্রস্তুতি। দলবদলের বাজার সরগরম থাকতো ইউরোর ঝনঝনানিতে। অথচ মৌসুমই শেষ হয়নি এখনও! তবে শেষ হওয়ার পথে থাকা প্রিমিয়ার লিগ ইতিমধ্যে সামনের মৌসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে ইংলিশ ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের সময়। ২৭ জুলাই থেকে ৫ অক্টোবর- ১০ সপ্তাহ ধরে ক্লাবগুলো সুযোগ পাবে নিজেদের দল গোছানোর।

আজ (বুধবার) নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। যদিও তাদের এই দলবদলের সময়কাল নির্ভর করছে ফিফার অনুমতি সাপেক্ষে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা থেকে সবুজ সংকেত এলে আরও কোনও বাধা থাকবে না।

এমনিতে মে থেকে দলবদল শুরু হয়ে যায় ইংল্যান্ডে, চলে আগস্ট পর্যন্ত। কিন্তু করোনাভাইরাসের কারণে এবার লম্বা সময় খেলা বন্ধ থাকায় যেহেতু মৌসুম শেষ করা যায়নি, তাই দলবদলের সময়কালও পিছিয়ে গেছে। আজ গ্রীষ্মকালীন দলবদলের নতুন সময় জানিয়ে দেওয়া হয়েছে। প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শেষ হবে ২৬ জুলাই, পরদিন ২৭ জুলাই থেকে শুরু হবে দলবদল। শেষ হবে ৫ অক্টোবর।

তবে ঘরোয়া দলবদলে আরও বাড়তি সময় পাবে ক্লাবগুলো। ৫ থেকে ১৬ অক্টোবর শুধুমাত্র দেশের ক্লাবগুলো একে অন্যের সঙ্গে খেলোয়াড় কেনা-বেচা করতে পারবে। প্রিমিয়ার লিগ জানিয়েছে, এই সময়কালে ক্লাবগুলো শুধুমাত্র ইংলিশ ফুটবল লিগের দলগুলো থেকে ধারে কিংবা স্থায়ী ভিত্তিতে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করতে পারবে। অবশ্য বাড়তি সময়ে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো একে অন্যের সঙ্গে খেলোয়াড় কেনা-বেচা করতে পারবে না।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের