ফিফা থেকে সাড়ে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন জনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২০, ২০:০৯আপডেট : ২১ জুলাই ২০২০, ২০:১৯

জাতীয় দলের মিডফিল্ডার মাশুক মিয়া জনি বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েছিলেন মাশুক মিয়া জনি। এজন্য সব মিলিয়ে ফিফা থেকে সাড়ে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন এই মিডফিল্ডার। আজ (মঙ্গলবার) তিনি পেয়েছেন শেষ কিস্তির টাকা।

গত বছরের সেপ্টেম্বরে ২০২২ সালের বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ছিল বাংলাদেশের খেলা। ওই ম্যাচে খেলার কথা ছিল জনিও, কিন্তু অনুশীলনের সময় তার লিগামেন্ট ছিঁড়ে যায়। আফগানিস্তান ম্যাচ তো বটেই, অস্ত্রোপচারের কারণে বসুন্ধরা কিংসের এই মিডফিল্ডার মাঠের বাইরে ছিটকে যান লম্বা সময়ের জন্য।

কঠিন এই সময়ে ‘ফিফা ক্লাব প্রটেকশন স্কিম’-এর মাধ্যমে জনির পাশে দাঁড়ায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। গত ফেব্রুয়ারিতে প্রথম দফায় ফিফা থেকে ৪ লাখ টাকা পেয়েছিলেন তিনি। আবারও পেলেন ক্ষতিপূরণ, এবার দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে (শেষ কিস্তি) জনি পেয়েছেন প্রায় সাড়ে ৯ লাখ টাকা। সব মিলিয়ে ফিফা থেকে ক্ষতিপূরণ হিসেবে জনি পেয়েছেন প্রায় সাড়ে ১৩ লাখ টাকা।

করোনাকালে মাঠ ফিরতে কঠোর পরিশ্রম করে যাওয়া জনি ফিফার ক্ষতিপূরণ পেয়ে স্বভাবতই খুশি। এজন্য ধন্যবাদ জানিয়েছেন বাফুফে ও তার বর্তমান ক্লাব বসুন্ধরাকে, ‘আমি জাতীয় দলে খেলার সময় চোট পাই, এরপর পায়ে অপারেশন করতে হয়। বাফুফে ও বসুন্ধরা ক্লাবের মাধ্যমে ক্ষতিপূরণ পেয়েছি। তাদেরকে ধন্যবাদ জানাতে চাই।’

এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘জনি চোট পাওয়ার পর থেকে তার ক্লাবের মাধ্যমে ফিফার কাছে আবেদন করা হয়। সেই অনুযায়ী ক্ষতিপূরণের টাকা এসেছে। এরই মধ্যে জনির ক্লাব বসুন্ধরা কিংসের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের