রিয়াল মাদ্রিদে করোনার হানা

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২০, ২১:৩২আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৩৪

করোনায় আক্রান্ত রিয়াল স্ট্রাইকার মারিয়ানো লা লিগা শিরোপা উৎসব শেষে ছুটি পেয়েছিলেন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা। পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরেছেন বেশ কয়েকদিন। এই সময়েই ঘটেছে বিপত্তি! দলের যোগ দেওয়া আগমুহূর্তে করোনাভাইরাস হানা মেরেছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের ঘরে। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির স্ট্রাইকার মারিয়ানো।

আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ প্রস্তুতি। তার আগে হওয়া করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ এসেছেন মারিয়ানো। খরবটি নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে মাদ্রিদের ক্লাবটি। মারিয়ানোকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে স্কোয়াডের বাকি সবার সঙ্গে যোগাযোগ বন্ধ থাকে তার।

এখন তিনি বাড়িতেই থাকবেন এবং কোয়ারেন্টিনের নিয়ম-কানুন মেনে চলবেন। এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘কোভিড-১৯ পরীক্ষার পর আমাদের মূল দলের খেলোয়াড় মারিয়ানোর শরীরে পজিটিভ পাওয়া গেছে।’ আক্রান্ত হলেও ২৬ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকারের শরীরে ‘কোনও উপসর্গ নেই’ এবং তিনি ‘ভালো আছেন’।

১৯ জুলাই লিগের শেষ ম্যাচে রিয়ালের স্কোয়াডে ছিলেন মারিয়ানো। যদিও লেগানেসের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে বেঞ্চেই থাকতে হয়েছিল ২০১৮ সালে লিওঁ থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়া এই স্ট্রাইকারকে। এবারের মৌসুমে তিনি খেলেছেন ৭ ম্যাচ, যার মধ্যে মার্চে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের পাওয়া ২-০ গোলে জেতার পথে লক্ষ্যভেদ করছিলেন মারিয়ানো।

করোনা হানা দেওয়া রিয়ালের সামনে কঠিন পরীক্ষা। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার লড়াইয়ে তাদের সামনে ম্যানচেস্টার সিটি। শেষ ষোলোতে ঘরের মাঠের প্রথম লেগ ২-১ গোলে হারায় ইতিহাদে জটিল সমীকরণের সামনে দিনকয়েক আগে লিগ শিরোপা উদযাপন করা ‘লস ব্লাঙ্কোস’।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম