পিএসজির লিগ ম্যাচ স্থগিত, সময় পাচ্ছেন নেইমাররা

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২০, ১৯:৩৮আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১৯:৩৮

পিএসজির লিগ ম্যাচ স্থগিত, সময় পাচ্ছেন নেইমাররা প্যারিস সেন্ত জার্মেইয়ের আগের মৌসুম শেষই হয়নি, তার আগেই শুরু হয়ে গেছে ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুম। প্যারিসের ক্লাবটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠায় তাদের লিগের উদ্বোধনী ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল আগেই। দ্বিতীয় রাউন্ড থেকে শুরু করার কথা ছিল পিএসজির। তবে সেই ম্যাচও স্থগিত করা হয়েছে। লিগ শুরুর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হারা দলটির।

৩ সেপ্টেম্বর লঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২০-২১ মৌসুম শুরু করার কথা ছিল পিএসজির। তাতে লিসবনের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর নতুন মৌসুমের জন্য তারা সময় পেতো মাত্র ৬ দিন। এই অল্প সময়ে গুছিয়ে ওঠাটা সহজ ব্যাপার নয়। এর ওপর আবার আছে বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা হারানোর হতাশা।

সবদিক বিবেচনা করে ফরাসি লিগ কর্তৃপক্ষ স্থগিত করেছে পিএসজির লিগ ওয়ানের প্রথম ম্যাচ। নতুন সূচিতে ১০ সেপ্টেম্বর লঁসের বিপক্ষে লিগের প্রথম ম্যাচ খেলবেন নেইমাররা।

আন্তর্জাতিক ফুটবল বিরতির পরই মাঠে নামবে পিএসজি। প্রস্তুতির জন্য নেইমাররা এখন সময় পাচ্ছেন ১২ দিন। গত সপ্তাহে পিএসজিকে ছাড়াই ফরাসি লিগের নতুন মৌসুমের পর্দা উঠেছে।

ফ্রান্সের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতার গত মৌসুম শেষ করা যায়নি। করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া লিগে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় পিএসজিকে। স্থগিত হওয়ার আগে প্যারিসের ক্লাবটি ১২ পয়েন্টে এগিয়ে ছিল শীর্ষে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের