ম্যান সিটির সঙ্গে কথা বলতে ইংল্যান্ডে মেসির বাবা

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২০, ১৫:১৭আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৫:২৫

বাবার সঙ্গে মেসি বার্সেলোনা ছাড়ছেন মেসি- গত দুই দিনে বিশ্ব মিডিয়ার কেন্দ্রবিন্দুতে খবরটি। একই সঙ্গে এই আলোচনাও চলছে, মেসি ন্যু ক্যাম্প ছাড়লে যাবেন কোথায়? সম্ভাব্য গন্তব্য হিসেবে বেশ কয়েকটি ক্লাবের নাম শোনা গেলেও সবার থেকে এগিয়ে ম্যানচেস্টার সিটি। এমনও গুঞ্জন উড়ছে, মেসি ইতিমধ্যে যোগাযোগ করেছেন ইংলিশ ক্লাবটির সঙ্গে। সেই গুঞ্জনে আরও হাওয়া লাগাচ্ছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তাদের দাবি, ম্যান সিটির সঙ্গে আলোচনা করতে এখন ইংল্যান্ডে মেসির বাবা হোর্হে মেসি।

শুধু টিওয়াইসি স্পোর্টস নয়, স্প্যানিশ সংবাদমাধ্যম আরএসি ওয়ানও জানাচ্ছে একই খবর। সংবাদমাধ্যম দুটির দাবি, ম্যান সিটির সঙ্গে দুই বছরের চুক্তির আলোচনা সারতে ইতিহাদে পৌঁছেছেন মেসি সিনিয়র। এই খবরে পেপ গার্দিওয়ার সঙ্গে পুনর্মিলনের গুজবের পালে হাওয়া লাগছে আরও জোরেশোরে।

ম্যান সিটির সঙ্গে মেসির বাবা আলোচনায় বসলেও দলবদল কিভাবে সম্পন্ন হবে, সে ব্যাপারে ধারণা দিতে পারেনি সংবাদমাধ্যম দুটি। কেননা, বাইআউট ক্লজে মেসির দাম ৭০০ মিলিয়ন ইউরো। অবশ্য সিটির প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানোর বিশ্বাস, ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে দলে নিয়ে আসতে তারা সক্ষম হবেন।

৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে পাওয়ার দৌড়ে ম্যান সিটি ছাড়াও শোনা যাচ্ছে প্যারিস সেন্ত জার্মেই, ইন্টার মিলান ও চেলসির নাম। যদিও সিটির ফুটবল দর্শন ও মেসির খেলায় মিল থাকায় ইতিহাদের ক্লাবটিকেই এগিয়ে রাখছেন অনেকে। বার্সেলোনায় গার্দিওয়ার অধীনে মেসি দুটি চ্যাম্পিয়নস লিগ ছাড়াও লিগ, কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপসহ অসংখ্য ট্রফি জিতেছেন। সেই গার্দিওলাই এখন সিটির দায়িত্বে। সে কারণেই হোর্হে মেসির ম্যানচেস্টারে যাওয়ার খবরে দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা চলছে।

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের পর পালাবদল চলছে বার্সেলোনায়। কিকে সেতিয়েনকে তাড়িয়ে নতুন ‍কোচ হিসেবে এনেছে রোলান্ড কোম্যানকে। দায়িত্ব নিয়েই ডাচ কোচ মেসিকে জানিয়ে দিয়েছেন ন্যু ক্যাম্পে তার ‘কর্তৃত্ব’ আর চলবে না। এরপর লুইস সুয়ারেজকে জানিয়েছেন পরিকল্পনা নেই তিনি। এই অবস্থায় বার্সেলোনার সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত বুরোফ্যাক্সের মাধ্যমে জানিয়েছেন মেসি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের