লিডসের সবচেয়ে দামি খেলোয়াড় এখন রদ্রিগো

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০২০, ১৭:৩৩আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৭:৩৩

রদ্রিগো এখন লিডসের খেলোয়াড় লিডস ইউনাইটেডকে মার্সেলো বিয়েলসা বলে দিয়েছিলেন, এই খেলোয়াড়কে তার চাই-ই চাই। বিশাল সাফল্য এনে দেওয়া কোচের চাহিদা না মিটিয়ে পারে তারা! রদ্রিগোকে আনতে তাই রেকর্ডই গড়তে হলো লিডসকে। নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি দাম দিয়ে ইংলিশ ক্লাবটি ঘরে তুলেছে এই ফরোয়ার্ডকে। ভ্যালেন্সিয়া থেকে তাকে আনতে লিডসের খরচ হয়েছে ২৯ মিলিয়ন ইউরো (২৬ মিলিয়ন পাউন্ড)।

এটাই লিডসের রেকর্ড ট্রান্সফার। এর আগের রেকর্ডটি ছিল রিও ফার্ডিনান্ডের দলবদল। ২০০০ সালে ওয়েস্ট হ্যাম থেকে সাবেক ইংলিশ অধিনায়ককে আনতে তাদের খরচ হয়েছিল ১৮ মিলিয়ন পাউন্ড।

বিয়েলসার অধীনে ১৬ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেছে লিডস। নতুন শুরুর অপেক্ষায় থাকা দলটি শক্তি বাড়াতে নেমেছে গ্রীষ্মকালীন দলবদলে। শুরুতেই তারা দলে ভিড়ালো রদ্রিগোকে। ২৯ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ডের সঙ্গে চার বছরের চুক্তি সেরে নিয়েছে লিডস।

ভ্যালেন্সিয়ার জার্সিতে রদ্রিগো ২২০ ম্যাচে করেছেন ৫৯ গোল। ২০১৮-১৯ মৌসুমে ক্লাবটির কোপা দেল রে জেতার পথ রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। রদ্রিগোর জন্ম ব্রাজিলে হলেও আন্তর্জাতিক ফুটবলে তিনি প্রতিনিধিত্ব করেন স্পেনের জার্সিতে। লা রোজাদের হয়ে খেলা ২২ ম্যাচে তার গোলসংখ্যা ৮।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের