কালই আসছে ফুটবলের নতুন মৌসুমের সিদ্ধান্ত?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২০, ২১:৫১আপডেট : ৩১ আগস্ট ২০২০, ২১:৫১

কালই আসছে ফুটবলের নতুন মৌসুমের সিদ্ধান্ত? করোনাভাইরাসের প্রকোপে পরিত্যক্ত হয়েছে প্রিমিয়ার লিগ ফুটবল। এখন নতুন করে মৌসুম শুরুর পরিকল্পনা করছে বাফুফে। তারই অংশ হিসেবে ক্লাব ও খেলোয়াড়দের সঙ্গে সভা করেছে পেশাদার লিগ কমিটি। সেখানে দুই পক্ষের কথাই শুনেছে তারা। এখন লিগ কমিটি নিজেরাই সভা করে সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায়। আগামীকাল (মঙ্গলবার) বিকেলে হবে সেই সভা।

সবশেষ আলোচনায় খেলোয়াড়রা আগের মৌসুমের পুরো পারিশ্রমিক চেয়েছেন। এছাড়া নতুন মৌসুমের জন্য অর্ধেক কিংবা তারও কম পারিশ্রমিক নিতে প্রস্তুত আছেন বলে তারা জানিয়েছেন লিগ কমিটির কাছে। খেলোয়াড়দের চাওয়া সেপ্টেম্বরের শেষেই হোক দলবদল। এখন তাদের প্রস্তাব ক্লাবগুলো কতটা মানবে, সেটি আগামীকালের সভাতে পরিষ্কার হবে।

এই সভা নিয়ে আশাবাদী বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ‘আমরা এর আগে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে যেসব কথা-বার্তা হয়েছে তা ক্লাবগুলোর প্রতিনিধির সামনে তুলে ধরবো। সেখানে ক্লাবগুলোর মতামত শুনবো। তারপর হয়তো একটা সিদ্ধান্তে আসা যাবে। যা নিয়ে নির্বাহী কমিটির সভাতে আলোচনা হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের