‘প্রস্তুত’ বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৫, ২০:১৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৪:১৯

  ‘প্রস্তুত’ বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান কঠিন পরীক্ষার মধ্য দিয়েই কাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় কেরালার গ্রীণফিল্ড স্টেডিয়ামে শিরোপাধারী আফগানিস্তানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে শুরু হচ্ছে বাংলাদেশের পথ চলা। ২০০৮ সালে প্রথম দেখা দুই দলের; এরপর আরও তিনবার মোকাবেলা হয়েছে।

এই মোকাবেলায় ফল ছিল একটিতে গোল শূন্য ড্র (০-০), আরেকটিতে ২-২ ও চলতি বছরের জুনে ঢাকায় ১-১ গোলে ড্র। এ নিয়ে তিনটি ম্যাচে আজ পর্যন্ত জয়ের দেখা পায়নি কোনও দলই। তবে গত বছর কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের খেলায় বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে। কাল এটিই হতে পারে বাংলাদেশের অনুপ্রেরণা!
অধিনায়ক মামুনুল ইসলাম হয়তো মুখিয়ে থাকবেন তার চমৎকার গোলটির পুনরাবৃত্তির জন্য। প্রায় ২০ গজ দূর থেকে নিখুঁত বাম পায়ের ভলিটি আছড়ে পড়েছিল জালে। ঢাকাতেও আফগানদের বিপক্ষে ভালো ফুটবল খেলেছিল বাংলাদেশ। বৃষ্টিস্নাত মাঠে অনুষ্ঠিত খেলার ৯৩ মিনিটে ইসমাত সেনওয়ারি দূর পাল্লার শটে সমতা না আনলে বাংলাদেশ জিততে পারতো ম্যাচটি।
এদিকে চলতি ফিফা র‌্যাংকিংয়ে আফগানরা বাংলাদেশ থেকে এগিয়ে। তাদের র‌্যাংকিং ১৫০ আর বাংলাদেশের ১৮২। তবে উপমহাদেশীয় মানে খুব বেশি তারতম্য নেই দুই দলে। বাংলাদেশের কোচ মারুফুল হক যেমন চার সপ্তাহ আগে দলের দায়িত্ব নিয়েছেন। তেমন আফগানিস্তানের জর্জিয়ান কোচ পিটার সের্টও দায়িত্ব নিয়েছেন ছয় সপ্তাহ আগে। তবে জার্মানির অনূর্ধ্ব-২১ দলের সহকারী কোচ হিসেবে কাজ করা সের্টের আন্তর্জাতিক অভিজ্ঞা বেশি। আফগানিস্তানের ১৫ জন খেলোয়াড় ইউরোপের বিভিন্ন লিগে খেলেন। কেরালায় আসার আগে কাতারে পাঁচ দিন ক্যাম্প করেছেন তারা।
এমন অবস্থায় বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম ম্যাচের জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, ‘কাল ম্যাচ জিততে সবকিছুই করবো। আমরা প্রস্তুত। আর আফগানিস্তান শক্তিশালী একটি দল তাই তাদেরকে কোনওভাবেই খাটো করে দেখছি না। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে সেমি ফাইনালে পৌঁছানো। তাই প্রথম ম্যাচে জয় আমাদের পথচলাকে আরও সহজ করে দেবে।’

 একই কথা বললেন কোচ মারুফুলও। বলেন, ‘আমরা খেলতে প্রস্তুত। ম্যাচ থেকে তিন পয়েন্ট আদায় করতেই মাঠে নামবো। দলের সবাই মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত। আমরা চ্যাম্পিয়ন হতেই এখানে এসেছি।’

তবে উল্টো দিকে একটু সতর্কভাবেই কথা বললেন আফগানিস্তান কোচ সের্ট। তিনি প্রতিপক্ষকে সম্মান দেখিয়ে বলেন, ‘অনুশীলনে সেরাটাই করার চেষ্টা করেছি। আমরা প্রতিপক্ষকে সম্মান করি। আর এই মুহূর্তে কার সুযোগ বেশি এ নিয়ে কথা বলতে চাই না।’

 

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের