বাফুফে নির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আপত্তি ওঠেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:১০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:২১

সংবাদমাধ্যমে কথা বলছেন বাফুফে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ আহমেদ আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে দৃশ্যত এখন পর্যন্ত একটি প্যানেল নিজেদের উপস্থিতি জানান দিয়েছে। সম্মিলিত পরিষদের ব্যানারে কাজী নাবিল আহমেদ-সালাম মুর্শেদীদের নিয়ে কাজী সালাউদ্দিন নির্বাচনি ময়দানে। তবে তাদের বিপক্ষে বিচ্ছিন্নভাবে সব পদেই প্রার্থীতা রয়েছে। আজ (বুধবার) ছিল মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের ওপর আপত্তি জানানোর দিনক্ষণ। কিন্তু বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে কোনও প্রার্থীর ওপরই আপত্তি জমা পড়েনি।

এখন ২১ পদে ৪৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই হবে ১১ সেপ্টেম্বর। আর প্রত্যাহারের সময় ৮ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

কোনও প্রার্থীর ওপর আপত্তি না পড়ায় নির্বাচন কমিশনের কাজ কিছুটা সহজ হয়েছে। এখন তারা আরও দ্রুত সময়ে প্রার্থীতা বাছাই করতে পারবে। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ আহমেদ তেমনটাই বলেছেন, ‘বিকেল ৩টা পর্যন্ত আপত্তি দাখিলের সময় ছিল। কিন্তু এই সময়ের মধ্যে কোনও আপত্তি দাখিল হয়নি। এর পরবর্তী ধাপ হচ্ছে আমাদের বাছাই। এটার সময় হলো শুক্রবার বিকেল ৩টা। যেহেতু কোনও আপত্তি আসেনি সেহেতু আমরা দ্রুত বাছাই পর্ব শেষ করতে পারবো।’

সঙ্গে তিনি যোগ করেছেন, ‘এরপর মনোনয়নপত্র প্রত্যাহার হয় বা না হয় সেই অনুযায়ী ১৩ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করতে পারবো। এর মধ্যে ভোটের আনুষঙ্গিক প্রস্তুতি নিতে হচ্ছে। আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছি। বাফুফেও নিচ্ছে। পরিস্থিতি অনুযায়ী আরও কিছু করা লাগলে তা করার জন্য প্রস্তুত আছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের