স্বাধীন বাংলা ফুটবলের নওশেরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৮

স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য নওশেরুজ্জামান ক্রীড়াঙ্গনের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা অপরিসীম। কেউ অসুস্থ হলে যেমন তার খোঁজ-খবর নিয়ে থাকেন, তেমনি নেন চিকিৎসার দায়িত্বভারও। সবশেষ স্বাধীন বাংলা ‍ফুটবল দলের সদস্য নওশেরুজ্জামানের পাশে এসে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমানে লাইফ সাপোর্টে থাকা সাবেক এই কৃতি ফুটবলারের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ (শুক্রবার) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন নওশেরকে দেখতে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জসিম উদ্দীন হায়দার তার পরিবারের কাছে বিষয়টি জানিয়েছেন।

এ প্রসঙ্গে নওশেরের ছোট ভাই আমিনউজ্জামান বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা হাসাপাতালে দেখতে এসে এই খবরটি আমাদের জানিয়েছেন। আমরা ভীষণ খুশি। আমাদের পরিবারের সবাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসতে পারেন।’

৭২ বছর বয়সী সাবেক তারকা স্ট্রাইকার নওশের স্বাধীন বাংলা দল ছাড়াও দীর্ঘদিন খেলেছেন মোহামেডান স্পোর্টিংয়ে। ৭০-এর দশকে অন্যতম তারকা ফুটবলার ছিলেন তিনি। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও ছিল তার দাপট। মোহামেডানের মতো দলে নিয়মিত খেলে গেছেন সাবেক এই ওপেনার।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী