আগের মেসিকেই পাওয়ার আশা বার্সেলোনা কোচের

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৭

আগের মেসিকেই পাওয়ার আশা বার্সেলোনা কোচের জল গড়িয়েছিল অনেক দূর। আদালত পর্যন্ত যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। যদিও ১০ দিনে অনেক বাঁক বদল হওয়া পথের ইতি টেনে দেন লিওনেল মেসি বার্সেলোনায় থেকে যাওয়ার ঘোষণা দিয়ে। কিন্তু বর্তমান বোর্ডের সঙ্গে তার ক্ষোভ স্পষ্ট। এর মধ্যে নতুন মৌসুমে মেসি তার সেরাটা দিতে পারবেন কিনা, এই প্রশ্ন উঠেছে। যদিও কাতালানদের নতুন কোচ রোনাল্ড কোম্যানের বিশ্বাস, সেরা ফর্মেই মেসিকেই পাবেন তিনি।

গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হয়ে ব্যর্থতার চোরাবালিতে ডুবে যান মেসি। এরপর নতুন কোচ কোম্যানের পরিকল্পনাও পছন্দ হয়নি ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর। এ কারণেই নাকি ন্যু ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যদিও আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছেন, তিনি অনেক আগেই বার্সেলোনা ছাড়ার কথা জানিয়েছিলেন সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে।

কিন্তু বার্সেলোনা প্রধান তার কথা রাখেননি বলে স্পষ্ট জানিয়েছেন মেসি। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সভাপতি কথা রাখেননি।’ বোর্ড সভাপতির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, ওদিকে কোচের পরিকল্পনায় অসন্তুষ্টি, আরও এক মৌসুমে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেও সেরা মেসিকে পাওয়া যাবে তো?

কোম্যান কিন্তু আশাবাদী, ‘ও (মেসি) সেরা, এই কথাটা আমি অনেকবার বলেছি। মেসি খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আর সেটা ও অনেক বছর ধরে দেখিয়ে আসছে। আশা করছি, এ মৌসুমেও সে একইভাবে কাজ করে যাবে।’

আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে লা লিগার নতুন মৌসুম। বার্সেলোনার শুরুটা অবশ্য দেরিতে। চ্যাম্পিয়নস লিগ খেলায় কাতালানদের প্রথম ম্যাচ ২৭ সেপ্টেম্বর। নতুন মৌসুমের আগে সময়টা কম পাওয়া গেলেও খেলোয়াড়দের উন্নতিতে সন্তুষ্ট ডাচ কোচ, ‘সবকিছুই ইতিবাচক। আমরা দুই সপ্তাহ কাজ করছি এবং খেলোয়াড়রা সবাই দারুণ করছে। আমি খুশি তাদের কাজে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি