চ্যাম্পিয়নস লিগের সেরার লড়াইয়ে নেই মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৪

চ্যাম্পিয়নস লিগের সেরার লড়াইয়ে নেই মেসি-রোনালদো গত ১০ বছরের কথাই ধরা যাক। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্বে কেবল একবারই হানা দিতে পেরেছেন লুকা মদরিচ। বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা দুই তারকা সেরা ফরোয়ার্ডের তালিকায় নেই, এমনটা চিন্তাও করা যায় না। তবে এবার অকল্পনীয় দৃশ্যটাই ধরা পড়লো চ্যাম্পিয়নস লিগের সেরা ফরোয়ার্ডের লড়াইয়ে। জায়গা হয়নি সময়ের দুই সেরা খেলোয়াড়ের।

সেরা গোলকিপার, সেরা ডিফেন্ডার, সেরা মিডফিল্ডার ও সেরা ফরোয়ার্ড- এই চার ক্যাটাগরিতে তিনজন করে খেলায়াড় রেখে তালিকা প্রকাশ করা হয়েছে চ্যাম্পিয়নস লিগের অ্যাওয়ার্ডের জন্য। যেখানে সেরা ফরোয়ার্ডের লড়াইয়ে জায়গা হয়নি মেসি ও রোনালদোর। মেসি ও বার্সেলোনা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে। দল শেষ আটে আটকে যাওয়ায় সেরার লড়াইয়ে নেই আর্জেন্টাইন অধিনায়ক।

রোনালদোর ‍চ্যাম্পিয়নস লিগ যাত্রা তো শেষ হয়েছে আরও আগে। শেষ ষোলো থেকে তার দল জুভেন্টাসকে বিদায় করে দেয় অলিম্পিক লিওঁ। দলের ব্যর্থতায় বেশিদূর যেতে না পারায় প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতাও সেরা ‍ফরোয়ার্ডের লড়াইয়ে নেই।

এই পজিশনের জন্য এবার লড়াইয়ে আছেন চ্যাম্পিয়নস লিগ জয়ী বায়ার্ন মিউনিখের রবার্ত লেভাদোভস্কি এবং রানার্স-আপ প্যারিস সেন্ত জার্মেইয়ের নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।

চ্যাম্পিয়নস লিগ অ্যাওয়ার্ডে সবচেয়ে বেশি খেলোয়াড় চ্যাম্পিয়ন বায়ার্নের। গোলকিপারের পুরস্কারের দৌড়ে এগিয়ে দলটির অধিনায়ক মানুয়েল নয়ার। তার প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের ইয়ান ওবলাক ও পিএসজির কেইলর নাভাস। ডিফেন্ডারের লড়াইয়ে তিনজনই বায়ার্নের- ইয়োশুয়া কিমিচ, ডেভিড আলাবা ও আলফোন্সো ডেভিস। মিডফিল্ডারের লড়াইয়ে বায়ার্নের দুজন থিয়াগো আলকান্তারা ও টমাস মুলারের সঙ্গে রয়েছেন ম্যানচেস্টার সিটির কেভিড ডি ব্রুইন।

মনোনয়ন পেয়েছেন যারা:

সেরা গোলকিপার:

মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ)

ইয়ান ওবলাক (আতলেতিকো মাদ্রিদ)

কেইলর নাভাস (প্যারিস সেন্ত জার্মেই)

সেরা ডিফেন্ডার:

ইয়োশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ)

ডেভিড আলাবা (বায়ার্ন মিউনিখ)

আলফোন্সো ডেভিস (বায়ার্ন মিউনিখ)

সেরা মিডফিল্ডার:

থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ)

টমাস মুলার (বায়ার্ন মিউনিখ)

কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি)

সেরা ফরোয়ার্ড:

রবার্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ)

কিলিয়ান ‍এমবাপ্পে (প্যারিস সেন্ত জার্মেই)

নেইমার (প্যারিস সেন্ত জার্মেই)

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের