বার্সেলোনা ছেড়ে ইংল্যান্ডে সেমেদো

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:০১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:২২

বার্সেলোনা ছাড়লেন সেমেদো পালাবদলের হাওয়ায় বার্সেলোনার বাগান থেকে ঝরে পড়লো আরেকটি ফুল। ন্যু ক্যাম্প ছাড়লেন এবার ফুলব্যাক নেলসন সেমেদো। কাতালুনিয়ার রাজধানী ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমালেন ২৬ বছর বয়সী পর্তুগিজ। তার নতুন ঠিকানা প্রিমিয়ার লিগের দল উলভারহ্যাম্পটন।

আজ (বুধবার) তার দলবদলের খবর নিশ্চিত করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি জানিয়েছে, তিন বছরের চুক্তিতে প্রাথমিকভাবে উলভসকে দিতে হচ্ছে ৩০ মিলিয়ন ইউরো (২৭.৬১ মিলিয়ন পাউন্ড), আনুষঙ্গিক আরও ১০ মিলিয়্ন যোগ করা হয়েছে চুক্তিতে। চুক্তির শর্তে থাকা বোনাস দিতে হলে উলভসের খরচ পড়বে ৩৭ মিলিয়ন পাউন্ড। তাতে সেমেদো হবেন ইংলিশ ক্লাবটির সবচেয়ে দামি খেলোয়াড়।

গত সপ্তাহে উলভস ছেড়ে টটেনহামে পাড়ি দিয়েছেন রাইট ব্যাক ম্যাট ডোহার্টি। দলটির কোচ নুনো মনে করছেন, সেমেদো তার সেরা বদলি হিসেবে এলেন। উলভসের নির্বাহী চেয়ারম্যান জেফ শাইও ভীষণ খুশি পর্তুগিজ ডিফেন্ডারকে দলে পেয়ে, ‘বিশ্বসেরা ক্লাব থেকে বিশ্বমানের খেলোয়াড়কে নিয়ে আসার সুযোগ কিন্তু সবসময় আসে না।’

২০১৭ সালে বেনফিকা ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়ে নীল-মেরুন জার্সিতে সেমেদো খেলেছেন ১২৪ ম্যাচ। নতুন ঠিকানা হিসেবে উলভসকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘গত বছর তারা দারুণ মৌসুম পার করেছে। ইংল্যান্ডে যেমন গুরুত্বপূর্ণ দল, তেমনি ইউরোপেও। আশা করছি, এবারের মৌসুমে আমরা আরও ভালো করবো। কোচ নুনোও খুব ভালো কোচ। আশা করছি, তার কাছে অনেক কিছু শিখবো।’

এবারের গ্রীষ্মের দলবদলে উলভসের তৃতীয় স্থায়ী চুক্তির খেলোয়াড় সেমেদো। তার আগে ইংলিশ ক্লাবটি পোর্তো থেকে ফাবিও সিলভা ও লিভারপুল থেকে দলে ভিড়িয়েছে কি-ইয়ানা হোয়েভারকে। 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি