সাফ সুজুকি কাপে বাঁচা-মরার লড়াইয়ে কাল শনিবার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছে মামুনুল ইসলামের দল। এ অবস্থায় টুর্নামেন্টে টিকে থাকতে হলে কালকের ম্যাচে জয় পেতে হবে মারুফুল হকের শিষ্যদের। এ লক্ষ্যে আজ শুক্রবার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল।
এই ম্যাচকে ঘিরে কালকের ম্যাচে জয়টাকেই লক্ষ্য বানিয়েছেন কোচ মারুফুল। ম্যাচের আগের দিন তিনি বলেছেন, ‘ম্যাচটি জিততে মুখিয়ে আছি। সেমি ফাইনালে যেতে এখনও আশা বেঁচে আছে। আশা করছি কালকের ম্যাচে আমাদের লক্ষ্য সফল করতে পারবো।’
এদিকে ভুটানের বিপক্ষে ৩-১ গোলে জয় দিয়ে যাত্রা শুরু করেছে মালদ্বীপ। যাদের কোচ রিকি হার্বার্ট। তিনি বলেছেন, ‘আমরা জয় দিয়ে যাত্রা শুরু করেছি। তাই সামনে প্রতিপক্ষ যেই হোক তাদের জন্য ম্যাচটি কষ্টকর হবে।’
বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে শনিবার বিকেল ৪টায়।
/আরএম/এফআইআর/








