কাজী সালাউদ্দিনকে ফিফা ও এএফসি সভাপতির শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২০, ২২:২৩আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২২:৪৭

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন টানা চতুর্থবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। ৩ অক্টোবরে নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে আরেক দফা দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার মিশনে তিনি। নির্বাচনে জয়ের পর চারদিক থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছেন সাবেক এই তারকা স্ট্রাইকার। এবার তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব ও মহাদেশীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা ও এএফসি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চিঠিতে লিখেছেন, ‘আমার উষ্ণ শুভেচ্ছা রইলো, আবারও বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ার জন্য। যারা নির্বাচিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ফুটবল উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী দিনের জন্য শুভকামনা রইলো। বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে।’

অন্যদিকে এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘এটা ব্যক্তিগতভাবে আমার জন্য আনন্দের। আরও এক মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন। আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আশা করছি, আমাদের শিগগিরই সভা হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ