রোনালদোকে হারিয়ে গার্ডিয়ানের বর্ষসেরা মেসি

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৫, ১৩:০৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৩:০৯

রোনালদোকে হারিয়ে গার্ডিয়ানের বর্ষসেরা মেসি ক্রিস্টিয়ানো রোনালদোকে পিছনে ফেলে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সেরা হওয়ার দৌড়ে মেসি পেছনে ফেলেছেন তার ক্লাব সতীর্থ নেইমার ও সুয়ারেজকেও। দ্য গার্ডিয়ানের বিশেষজ্ঞদের ভোটে বর্ষসেরা নির্বাচিত হন মেসি।

২০১৪ সালে গার্ডিয়ানের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। এ বছর তার জায়গা দখল করলেন মেসি।

দ্য গার্ডিয়ান পত্রিকার ৪৯টি দেশ থেকে ১২৩ জন ফুটবল বিশেষজ্ঞ নিয়ে গঠিত একটি প্যানেল বছরের সেরা ১০০ খেলোয়াড় বেছে নেয়। বিশেষজ্ঞ প্যানেলের ৯১ জন সদস্য মেসিকে ২০১৫ সালের বর্ষসেরা মনোনিত করে।

ওই বিশেষজ্ঞ প্যানেলের ভোটে মেসি ৪ হাজার ৮৭৩ পয়েন্ট পান। আর রোনালদো

৪ হাজার ৬২০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করেন। তারপরেই রয়েছেন ব্রাজিলের স্ট্রাইকার নেইমার। তার পয়েন্ট ৪ হাজার ৫৮২। তালিকায় চারে রয়েছেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। ৪ হাজার ৪৯২ পয়েন্ট পান তিনি।

দ্য গার্ডিয়ান পত্রিকায় সেরা খেলোয়াড়ের তালিকায় একই ক্লাবের ৩ জন খেলোয়াড় তালিকার সেরা চারে থাকার ঘটনা এবারেই প্রথম।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের