মামুনুল-মারুফ কেউই থাকছেন না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৫

মারুফুল হক সাফের গ্রুপ পর্ব ‌‌‌থেকে বিদায় নেওয়ার পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মামুনুল ইসলাম। রবিবার ভারতের কেরালায় বাংলাদেশি সাংবাদিকদের তিনি জানান, সাফের পর আর দলের অধিনায়ক থাকছেন না। অন্যদিকে কোচ মারুফুল হকও জানিয়েছেন, বাফুফে চাইলেও সাফের পর তিনি আর জাতীয় দলের কোচ থাকবেন না।

সাফ ফুটবলের বি গ্রুপে আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে ৪-০ গোলে হেরে যায় বাংলাদেশ। তারপরও সেমির স্বপ্ন বেঁচে ছিল, যদি পরের দুটি ম্যাচে জেতা যায়। কিন্তু শনিবার দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছেও ৩-১ গোলের হারে সাঙ্গ হয় সাফ মিশন। টানা তৃতীয়বারের মতো সাফের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ।

মামুনুল সাংবাদিকদের জানান, সাফের ব্যর্থতার পর অধিনায়কের দায়িত্ব আর পালন করতে চাই না। আমি দেশবাসীকে চ্যাম্পিয়নশিপের আশা দিয়েছিলাম। বাস্তবে এর কিছুই হয়নি। এজন্য আমি সরে দাঁড়াচ্ছি।’ আজ ভূটানের বিপক্ষে কেরালা সাফের গ্রুপ পর্বের শেষ ম্যাচেই অধিনায়ক হিসেবে মামুনুলের ইনিংস সমাপ্তি হচ্ছে।

৮ জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হচ্ছে। বঙ্গবন্ধু গোল্ডকাপের পর জাতীয় দলের জার্সি তুলে রাখারও একটি পরিকল্পনা করেছেন মামুনুল। তিনি বলেন, অধিনায়কত্ব ছেড়ে দিলাম। জাতীয় দলে খেলব কি না সেটা বঙ্গবন্ধু গোল্ডকাপের পর সিদ্ধান্ত নেব।

মামুনুল ইসলাম

নতুন অধিনায়কের প্রতি অগ্রিম শুভকামনা জানিয়ে মামুনুল বলেন, ‘ অনেকেই আছেন যারা দলকে নেতৃত্ব দিতে পারেন। আমি তাদের সম্পূর্ণ সহায়তা করব। এঅন্য অধিনায়কের অধীনে দলকে ২০০ ভাগ দেয়ার চেষ্টা করব।’ ২০১২ সালে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে মামুনুলের যাত্রা শুরু হয়েছিল। ২০১৩ সালের কাঠমান্ডু সাফেও বাংলাদেশের কান্ডারি ছিলেন মামুনুল। মামুনুল অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেও টিম ম্যানেজম্যান্ট বা বাফুফের পক্ষ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মামুনুলের মতো কোচ মারুফুল হকও দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। উয়েফা এ লাইসেন্সধারী কোচ মারুফুল হকের চুক্তির মেয়াদ সাফ পর্যন্ত। তিনি বলেন, ‘আমার মেয়াদ সাফ পর্যন্ত। সাফের পরে দায়িত্বে থাকব এমন চিন্তা করছি না।’ সাফের পর পরই বঙ্গবন্ধু গোল্ডকাপ। দেশের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্টে ডাগ আউটে মারুফকে রাখার একটি চিন্তাভাবনা রয়েছে ফেডারেশনের। ফেডারেশন তাকে প্রস্তাব দিলেও মারুফ কাজ করতে তেমন আগ্রহী নন, ‘ফেডারেশন আমাকে দায়িত্বে রাখতে চাইলেও আমি দায়িত্ব নেব কিনা সেটা দেখার রয়েছে। ’ সাফে বাংলাদেশ টানা দুই ম্যাচে কখনও সাত গোল হজম করেনি। কোচ মারুফুল হক এই ব্যর্থতার শিকার হয়েছেন।

গত ২৪ নভেম্বর ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজকে বরখাস্ত করা হয়। তার স্থলাভিষিক্ত করা হয় দেশি কোচ মারুফুল হককে। কিছুদিন আগে কোচিংয়ে উয়েফার ‘এ’ ক্যাটাগরির লাইসেন্স পেয়েছেন তিনি। উপমহাদেশের একমাত্র উয়েফা সার্টিফিকেটধারী কোচ মারুফুল হক।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে