রিয়ালের চ্যাম্পিয়নস লিগের শুরুতে নেই রামোস

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২০, ২৩:৩২আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২৩:৩২

চোটে ছিটকে গেছেন সের্হিয়ো রামোস সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছিলেন কোচ জিনেদিন জিদান- কোনও ঝুঁকি নিতে চান না সের্হিয়ো রামোসকে নিয়ে। পরে দল ঘোষণায় নিশ্চিত হওয়া গেল। শাখতার দনেৎস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল পাচ্ছে না তাদের অধিনায়ককে। হাঁটুর চোটে ঘরের মাঠের ম্যাচটি থেকে ছিটকে গেছেন স্প্যানিশ ডিফেন্ডার।

গত শনিবার কাদিজের বিপক্ষে রিয়ালের ১-০ গোলের হারের পথে হাঁটুতে আঘাত পেয়েছিলেন রামোস। সামনেই আছে আবার এল ক্লাসিকো। তাই শাখতার ম্যাচে এই ডিফেন্ডারকে নিয়ে ঝুঁকি নেননি জিদান। তাকে বাইরে রেখে চ্যাম্পিয়নস লিগ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন তিনি।

বুধবার রাতে শাখতারকে আতিথ্য দেবে রিয়াল। চ্যাম্পিয়নস লিগের ম্যাচটির পর রবিবার রিয়াল মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। এল ক্লাসিকোতে রামোসকে পুরোপুরি ফিট পেতে ‍ইউক্রেনিয়ান ক্লাবের বিপক্ষে তাকে বাইরে রেখেছেন জিদান। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ফরাসি কোচ, ‘আমরা কাউকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না।’

গত আগস্টে রামোসকে ছাড়া খেলতে নেমে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গিয়েছিল রিয়াল। কার্ডসংক্রান্ত নিষেধাজ্ঞায় স্প্যানিশ অধিনায়ক মাঠে নামতে না পারায় শেষ ষোলো থেকে তাদের বিদায় করে দেয় ম্যানচেস্টার সিটি।

রামোস ছাড়াও শাখতারের বিপক্ষে নেই চোট আক্রান্ত দানি কারভাহাল ও এডেন হ্যাজার্ড।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী