নোয়াখালীতে বাফুফের নবনির্বাচিত সহ-সভাপতি ও সদস্যকে সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি
০২ নভেম্বর ২০২০, ২১:৩২আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২১:৩৭

নোয়াখালীতে সংবর্ধনা পেলেন বাফুফের নবনির্বাচিত সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া ও সদস্য আবদুল ওয়াদুদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে আতাউর রহমান ভূঁইয়া মানিক সহ-সভাপতি ও  আবদুল ওয়াদুদ পিন্টু সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এই অর্জনে আজ (সোমবার) নোয়াখালীর একটি কমিউনিটি সেন্টারে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাসব কান্তি সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

অনুষ্ঠানে আতাউর রহমান ও আব্দুল ওয়াদুদকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। বাফুফের নবনির্বাচিত সহ-সভাপতি আতাউর রহমান বলেছেন, ‘জেলায় জেলায় প্রশিক্ষিত কোচ নিয়োগ দিয়ে ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে।’ অন্যদিকে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফে সদস্য আবদুল ওয়াদুদ জানিয়েছেন, ফুটবলকে তৃণমূল পর্যায়ে পুনরুজ্জীবিত করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য একরামুল করিম বাফুফের নতুন কমিটিকে উপজেলা পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেন এবং জেলায় এ ধরনের আয়োজনে সার্বিক সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহানসহ ক্রীড়ামোদি অনেকেই ছিলেন।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে