সেই দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে শহিদুলকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২০, ১৮:২০আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৮:৪২

গোলকিপার কোচ লেস ক্লিভেলির (ডানে) ক্লাসে শহিদুল আলম (মাঝে) ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর সাফ ফুটবলে নেপালের বিপক্ষে ২-০ গোলে হেরে বাংলাদেশের আর সেমিফাইনালে ওঠা হয়নি। ওই ম্যাচের ৩৩ মিনিটে বিমল ঘারতি মাগারের ফ্রি কিক থেকে গোলকিপার শহিদুল আলম শিশুতোষ ভুলে গোল হজম করে স্বাগতিকরা। বল হাতে নিয়েও শেষ পর্যন্ত তালুবন্দী করতে পারেননি শহিদুল। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি জামাল-জীবনরা। সেই দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে আবাহনী গোলকিপারকে। তবে ভবিষ্যতে যেন এমন ভুল না হয়, সেই চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘদেহী গোলকিপার।

সাফে নেপাল ম্যাচের পর থেকে শহিদুল একাদশে কমই সুযোগ পেয়েছেন। ‘নাম্বার ওয়ান’ গোলকিপার হিসেবে আশরাফুল ইসলাম রানাই জেমি ডের প্রথম পছন্দ। যদিও সামনে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে প্রস্তুত শহিদুল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘নেপালের বিপক্ষে সেই ম্যাচ আর সামনের দুটি ম্যাচ এক নয়। চাপটা অন্যরকম থাকবে। যদি খেলার সুযোগ পাই তাহলে সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।’

২০১৮ সালের স্মৃতি রোমন্থন করলেন শহিদুল, ‘সেই ম্যাচের কথা সবসময় মনে থাকে। ফুটবল ছাড়ার পরও থাকবে। জীবনের অংশ হয়ে আছে। যেখানে যাই না কেন, প্রতি রাতেই মনে পড়ে। আসলে এমন ভুল করা উচিত নয়।’

নতুন গোলকিপার কোচ লেস ক্লিভেলির অধীনে রানা-শহিদুলদের ক্লাস চলছে। দলে এখন চারজন গোলকিপার। এরমধ্যে উদীয়মান পাপ্পু হোসেনসহ অন্যদের একাদশে জায়গা করে নেওয়া কঠিন। পাপ্পু বাস্তবতা বুঝছেন, তবু হাল ছাড়ছেন না, ‘অনুশীলনে ভালো করার চেষ্টা করে যাচ্ছি। সবাই চাইবে চূড়ান্ত স্কোয়াডে ঢুকতে। আমিও তা চাই। এজন্য লড়াই করতে হবে।’

ইংলিশ গোলকিপার কোচ ক্লিভেলি বলেছেন, ‘গোলকিপাররা সবাই পরিশ্রম করে যাচ্ছে। অনেক সময় ম্যাচে চাপ থাকে। অনেক দর্শকের সামনে খেলাটা চাপেরই। সামনে ভালো করার জন্য অনুশীলনে কাজ চলছে যেন ভুল না হয়।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী