নেইমার-ইকার্দির পর এমবাপ্পেকেও হারালো পিএসজি

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২০, ১৯:২৫আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৯:২৫

নেইমার-ইকার্দির পর এমবাপ্পেকেও হারালো পিএসজি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শঙ্কাটা জাগিয়ে গিয়েছিলেন টমাস ‍টুখেল। প্যারিস সেন্ত জার্মেই কোচ জানিয়েছিলেন, ‘হালকা চোট’ পাওয়া কিলিয়ান এমবাপ্পের চিকিৎসা চলছে। এমনিতেই নেইমার ও মাউরো ইকার্দিকে হারিয়ে দুশ্চিন্তার মেঘ জন্মেছিল পিএসজি সমর্থকদের মনে, এমবাপ্পেকেও না পাওয়া গেলে আরবি লাইপজিগের বিপক্ষে আক্রমণভাগ গড়াই তো কঠিন হয়ে যাবে! শঙ্কাটাই সত্যি হলো, বুধবারের চ্যাম্পিয়নস লিগ ম্যাচে বিশ্বকাপজয়ী তারকাকেও পাচ্ছে না ফরাসি চ্যাম্পিয়নরা।

ফরাসি লিগ ওয়ানে নঁতের বিপক্ষে আগের ম্যাচে একাদশে থেকে মাঠে নেমে ৭৪ মিনিট পর্যন্ত খেলেছেন এমবাপ্পে। পিএসজির ৩-০ গোলে জেতার পথে পেনাল্টি থেকে স্কোরশিটে একবার নামও তোলেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড। কিন্তু ওই ম্যাচে পাওয়া চোট কাল হয়ে দাঁড়ালো। হ্যামস্ট্রিং ইনজুরিতে লাইপজিগের মাঠের চ্যাম্পিয়নস লিগ ম্যাচ থেকে ছিটকে গেছেন এমবাপ্পে।

পিএসজি তাদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে তার চোটের বিষয়টি, ‘ডান হ্যামস্ট্রিংয়ের মাংসপেশীতে অস্বস্তিবোধ করায় নঁতের বিপক্ষে ম্যাচ থেকে বেরিয়ে আসতে হয় কিলিয়ান এমবাপ্পেকে। তিনি জার্মানি যেতে পারছেন না। সামনের ৪৮ ঘণ্টায় তার অবস্থা পুনরায় দেখা হবে।’

লাইপজিগের বিপক্ষে আক্রমণভাগে আশার আলো হয়েছিলেন এমবাপ্পে। চোটের কারণে নেইমার ও ইকার্দিকে হারিয়ে এমনিতেই কঠিন চাপে ছিলেন টুখেল, এখন তার ছিটকে যাওয়ায় আক্রমণভাগ সাজাতেই বড় পরীক্ষায় বসতে হবে জার্মান কোচকে। ঊরুর চোটে এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগে ইস্তাম্বুল বাসাকসেহিরের বিপক্ষে ২-০ গোলে জেতা আগের ম্যাচে চোট পেয়েছিলেন নেইমার।

এদিকে আগেই এক মাসের ‍জন্য ছিটকে বসে আছেন মার্কো ভেরাত্তি ও জুলিয়ান ড্রাক্সলার। বলতে গেলে দলের সেরা খেলোয়াড়দের ছাড়াই লাইপজিগের বিপক্ষে কঠিন পরীক্ষায় সামনে পড়তে যাচ্ছে পিএসজি!     

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে