নাসরিন একাডেমির ১০ গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২০, ২১:৫৬আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২২:০১

নাসরিন একাডেমি (সবুজ জার্সি) গোলোৎসব করেছে মেয়েদের ফুটবল লিগে নাসরিন একাডেমি বড় জয়ে প্রথম পর্ব শেষ করেছে। আজ (বুধবার) ১০-১ গোলে তারা উড়িয়ে দিয়েছে কুমিল্লা ইউনাইটেডকে। দিনের অন্য ম্যাচে স্পার্টান এমকে গ্যালাক্টিকো সিলেট এফসি ৬-০ গোলে হারিয়েছে জামালপুর কাচারিপাড়া একাদশকে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নাসরিন একাডেমি প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে ছিল। তাদের ১০ গোলের ৪টি করেছেন স্বপ্না। এছাড়া সোহাগী ও নওসান ২টি করে গোল করেন। অন্য দুই গোলদাতা রিতু ও আকলিমা। কুমিল্লার আশা মনি একটি গোল শোধ করেন।

আরেক ম্যাচে স্পার্টান প্রথমার্ধে এগিয়ে ছিল ২-০ গোলে। রুমি, সুবর্ণা, তানিয়া, কুরসিয়া, আর্শিতা ও আনিকা একটি করে গোল করে দলকে বড় জয় এনে দেন।

৭ দলের লিগে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস শীর্ষে। এরপরই অবস্থান নাসরিন একাডেমির। সমান ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট।

এছাড়া জামালপুর ও উত্তর বঙ্গের সমান ১০ পয়েন্ট। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে মধ্যবর্তী দলবদল। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। দলবদল শেষে ফিরতি লিগ শুরু হবে ২০ নভেম্বর থেকে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম