আবারও ‘পজিটিভ’ জেমি ডে, নেপাল ম্যাচে থাকছেন না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২০, ১৭:৩৮আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৭:৪৭

বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোুচ জেমি ডে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের পর বাংলাদেশ দলের সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছিল। সেখানে শুধু পজিটিভ হয়েছিলেন ইংলিশ কোচ জেমি ডে। রবিবার আবারও কোভিড-১৯ পরীক্ষা করা হয় বাংলাদেশ দলের প্রধান কোচের। আজ (সোমবার) বিকেলে পাওয়া ফলে আগের মতোই পজিটিভ এসেছে তার।

করোনাভাইরাস পজিটিভ হওয়ায় আগামীকাল (মঙ্গলবার) তাকে ডাক আউটে পাচ্ছে না বাংলাদেশ। তার জায়গায় ডাগ আউটে থাকবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস।

আজ ফল নেগেটিভ আসলে ডের ম্যাচের দিন মাঠে থাকার সম্ভাবনা ছিল। এখন নতুন করে পজিটিভ ফল আসায় তাকে হোটেলেই আইসোলোশনে থাকতে হচ্ছে। ডে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আবার করোনা পজিটিভ এসেছে। এখন পজিটিভ ফল আসলে তো আর মাঠে যাওয়া যাবে না।’

আগামীকাল বাংলাদেশ ও নেপালের মধ্যে মুজিববর্ষের সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হতে যাচ্ছে। প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে সফরকারীদের।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘দুই দফা করোনা পজিটিভ আসায় জেমি ডে মাঠে যেতে পারছেন না। আপাতত কয়েকদিন দেখা হবে তার পরিস্থিতি। তারপর আবারও পরীক্ষা হবে তার। এখন ১৯ নভেম্বর জেমিকে ছাড়াই দল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতার যাবে। তারপর সুস্থ হলে তখন জেমি সেখানে যাবেন। এর মধ্যে জেমি হোয়াটসঅ্যাপসহ নানান মাধ্যমে দলকে সহযোগিতা দিয়ে যাবেন।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান