মেসি-সুয়ারেজ লড়াই দেখা হচ্ছে না

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২০, ১৩:২১আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৩:২৮

একসময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেও এখন তারা প্রতিদ্বন্দ্বী তাকে একরকম বেরই করে দিয়েছে বার্সেলোনা। কাতালানদের অনেক জয়ের রূপকার লুইস সুয়ারেজকে কষ্ট নিয়ে ছাড়তে হয়েছে ন্যু ক্যাম্প। লিওনেল মেসি নিজেই জানিয়েছেন, এমন বিদায় মোটেও প্রাপ্য ছিল না উরুগুইয়ান স্ট্রাইকারের। গত গ্রীষ্মের দলবদলে তিনি আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথমবার মাদ্রিদের ক্লাবটি মুখোমুখি হতে যাচ্ছে বার্সার। স্বাভাবিকভাবেই দৃশ্যপটে চলে আসেন সুয়ারেজ। কিন্তু করোনাভাইরাস সুয়ারেজকে সাবেক ক্লাবের মুখোমুখি হতে দিচ্ছে না।

আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ের হয়ে খেলতে গিয়ে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন সাবেক লিভারপুল স্ট্রাইকার। আর তাই সামনের সপ্তাহান্তে বার্সেলোনার বিপক্ষে আতলেতিকোর ম্যাচে নামতে পারছেন না তিনি। ন্যু ক্যাম্প ছেড়ে তিনি মাদ্রিদে পাড়ি জমানোয় এবারের বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদে বাড়তি মাত্রা যোগ হয়েছিল। কিন্তু করোনাভাইরাস সেটি হতে দিচ্ছে না।

গত শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার বিপক্ষে উরুগুয়ের ৩-০ গোলের জয়ের পথে পেনাল্টি থেকে একবার স্কোরশিটে নাম তুলেছিলেন সুয়ারেজ। তবে ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি করোনা পজিটিভ হন, যে কারণে ঘরের মাঠের ম্যাচটিতে নামা হয়নি আতলেতিকো স্ট্রাইকারের।

তবে বার্সেলোনার বিপক্ষে তাকে পাওয়ার আশায় ছিল আতলেতিকো। গত সোমবার পজিটিভ হওয়া সুয়ারেজের দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ এলেই কোনও ঝামেলা ছিল না। কিন্তু বুধবার দ্বিতীয় পরীক্ষার ফলও পজিটিভ এসেছে। তাই বার্সেলোনার ম্যাচ তো বটেই, সামনের সপ্তাহের মাঝমাঝি লোকোমোটিভ মস্কোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচটিও খেলা হচ্ছে না উরুগুইয়ান স্ট্রাইকারের।

গ্রীষ্মের দলবদলে ন্যু ক্যাম্প ছাড়ায় প্রথমবার ‘প্রিয় বন্ধু’ লিওনেল মেসি সঙ্গে সুয়ারেজের দ্বৈরথ দেখার সুযোগ তৈরি হয়েছিল ফুটবল বিশ্বের। কিছুদিন আগ পর্যন্তও কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করা লাতিন আমেরিকার দুই তারকার মুখোমুখি লড়াই কেমন হয়, সেটা দেখার অপেক্ষা ছিলেন অনেকেই। কিন্তু করোনাভাইরাস আপাতত সেটি হতে দিচ্ছে না।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম