রক্ষণাত্মক মনোভাবকে ব্যর্থতার কারণ মনে করেন মারুফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৫, ১৮:১২আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৯:১৫

মারুফ সাফ সুজুকি কাপে আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে জিতে ৩ পয়েন্ট নিয়ে মিশন শেষ করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ নিয়ে টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লো তারা। একই সঙ্গে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় দেশে ফিরেছেন জাতীয় দলের কোচ মারুফুল হকও।  
তিনি জানিয়েছেন, প্রথমবার দলকে আন্তর্জাতিক অঙ্গনে কাছে থেকে দেখে মনে হয়েছে দল বেশি রক্ষণাত্মক মনোভাবে খেলাটাকেই বেশি প্রাধান্য দিয়েছিল।
দলের খুঁটিনাটি বিশ্লেষণ করে তিনি বলেছেন, ‘রক্ষণাত্মক পদ্ধতিতে খেলতে অভ্যস্ত হয়ে পড়েছিল বলে আমার কাছে মনে হয়েছে। তাদের আক্রমণ করার মানসিকতার ঘাটতি রয়েছে। প্রতিপক্ষ রক্ষণভাগে আক্রমণ টেনে নিয়ে গিয়ে এর ধারাবাহিকতা রক্ষার অভাব রয়েছে। এছাড়া হঠাৎ হঠাৎ খেই হারিয়ে ফেলা একটি বিরাট সমস্যাও ছিল।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচে ক্রমাগত চাপের মুখেই থাকতে হয়। আর সেই চাপ সামলানোর মানসিকতায় ঘাটতি রয়েছে আমাদের ফুটবলারদের। গুরুত্বপূর্ণ সময়ে অহেতুক ‘সিলি মিসটেক’ করার প্রবণতা দলকে বার বার বিপদের মুখে ফেলে দিয়েছে।’
এদিকে দেশে ফিরেই আজ বাফুফের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে মারুফের। সেখানেই নির্ধারিত হবে আসন্ন বঙ্গবন্ধু গোল্ড কাপে তিনি দায়িত্বে থাকছেন কিনা।
কোচ ফিরলেও বাংলাদেশ জাতীয় দল টিকিট জটিলতায় দেশে ফিরতে পারেনি। তাদের দেশে ফেরার কথা বৃহস্পতিবার।
/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের