তোমার থেকে বড় সুপারস্টার আর আসবে না: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ০০:১৯আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০০:৩৮

তোমার থেকে বড় সুপারস্টার আর আসবে না: মাশরাফি মাশরাফি মুর্তজা বড় হয়েছেন ডিয়েগো ম্যারাডোনার খেলা দেখে। আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বরের পায়ের জাদু তার মন জয় করে নিয়েছিল ছেলেবেলায়। আর তাই ‘নড়াইল এক্সপ্রেস’ আর্জেন্টিনার সমর্থক। বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ম্যারাডোনা। তার মৃত্যুতে শোকাহত বাংলাদেশের সাবেক অধিনায়ক।

১৯৮৬ সালে আর্জেন্টিনাকে প্রায় একাই বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তির মৃত্যেতে নিজের ফেসবুক পেজে শোক প্রকাশ করে পোস্ট দিয়েছেন মাশরাফি। লিখেছেন, ‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না, আর আসবেও না। তোমার বাঁ পায়ের আঁকা নিখুঁত গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে যাদুকর, দ্য ড্রিবলিং মাস্টার। ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা।’

মাশরাফির পোস্ট ম্যারাডোনার ভক্ত হয়েই আর্জেন্টিনার সাপোর্টার হয়ে উঠেছিলেন মাশরাফি। বাংলা ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেছিলেন, ‘আর্জেন্টিনাকে সমর্থন করার একটাই কারণ—ম্যারাডোনা। তবে আর্জেন্টিনাকে সাপোর্ট করি বলে অন্য দলকে অসম্মান করার মতো মানসিকতা নেই আমার। বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে না খেলা পর্যন্ত আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করবো। সামনের বিশ্বকাপে হয়তো মেসি থাকবে না। তবে যে-ই থাকুক, আমার সাপোর্ট আর্জেন্টিনার দিকেই থাকবে। কারণ একটাই—ম্যারাডোনা!’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের