ইতালির ১৯৮২ বিশ্বকাপ জয়ের নায়ক পাওলো রসি আর নেই

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২০, ১২:৩৮আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১২:৪৪

পাওলো রসি (১৯৫৬-২০২০) দিনকয়েক আগে পৃথিবী ছেড়ে গেছেন ডিয়েগো ম্যারাডোনা। সেই শোকে এখনও কাতর গোটা ফুটবল বিশ্ব। এর মধ্যেই আরেক কিংবদন্তি বিদায় নিলেন পৃথিবী থেকে। ১৯৮৬ সালে যে বার বিশ্বকাপ জিতেছিলেন ম্যারাডোনার আর্জেন্টিনা, তার আগেরবার ১৯৮২ সালে ইতালিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন পাওলো রসি। ইতালিয়ান এই কিংবদন্তি মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ৬৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি।

সাবেক এই স্ট্রাইকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার। তার স্ত্রী ফেদেরিকা কাপেলেত্তি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ‘চিরকাল’ লিখে ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন। রসির মৃত্যুর কারণ অবশ্য জানাননি তিনি। তবে ইতালিয়ান মিডিয়ার খবর, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন ১৯৮২ বিশ্বকাপের নায়ক।

স্পেনের বিশ্বকাপে রসি দেখিয়েছিলেন তার জাদু। আজ্জুরিদের চ্যাম্পিয়ন করার পথে ৬ গোল করে জিতেছিলেন গোল্ডেন বল ও গোল্ডেন বুট। ওই বিশ্বকাপে স্মরণীয় হয়ে আছে ব্রাজিলের বিপক্ষে তার হ্যাটট্রিকের মুহূর্ত। ম্যাচটি ইতালি জিতেছিল ৩-২ গোলে। এরপর সেমিফাইনালে পোল্যান্ডের জালে বল জড়ানোর পর পশ্চিম জার্মানির বিপক্ষে ফাইনালে ৩-১ গোলের জয়ের পথে একবার স্কোরশিটে নাম তুলেছিলেন রসি।

শিরোপা, গোল্ডেন বল ও গোল্ডেন বুট- একই বিশ্বকাপে তিনটি শ্রেষ্ঠত্ব জয়ী একমাত্র খেলোয়াড় ছিলেন রসি। রেকর্ডটা ২০০২ পর্যন্ত এককভাবে নিজের কাছে রেখেছিলেন তিনি। পরে দক্ষিণ কোরিয়া-জাপানের বিশ্বকাপ দিয়ে তার পাশে বসেন ব্রাজিলের রোনালদো।

ইতালির জার্সিতে ১৯৭৭ থেকে ১৯৮৬ পর্যন্ত মাঠ মাতিয়েছেন রসি। এই সময়কালে ৪৮ ম্যাচে তার গোল ২০টি। আর ক্লাব ফুটবলে খেলেছেন জুভেন্টাস ও এসি মিলানের মতো ক্লাবে। ক্লাব ফুটবলে জুভেন্টাসের জার্সিতে দুটি সিরি ‘আ’ ও একটি ইউরোপিয়ান কাপ আছে তার নামের পাশে।

খেলা ছাড়লেও ফুটবল ছাড়েননি রসি। অবসরের পর ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন কলামিস্ট ও বিশ্লেষক হিসেবে। মৃত্যুর আগপর্যন্ত কাজ করেছেন ইতালিয়ান টেলিভিশন চ্যানেল আরএআই স্পোর্তে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী