বাংলাদেশের গোলপোস্টে নতুন লড়াই

তানজীম আহমেদ
১১ ডিসেম্বর ২০২০, ১৭:৫৫আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১৮:০৫

গোলপোস্ট দখলের লড়াইয়ে আনিসুর রহমান জিকো (বাঁয়ে) ও আশরাফুল ইসলাম রানা (বাঁ থেকে দ্বিতীয়) ঢাকার সাফ ফুটবলে নেপালের কাছে হারের পর থেকে বাংলাদেশের তেকাঠির নিচে ভরসার নাম আশরাফুল ইসলাম রানা। সেই হিসেবে গত দুই বছর গোলকিপার প্রশ্নে রানা ছিলেন প্রথম ও একমাত্র পছন্দ। কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ম্যাচেও অনুমিতভাবে রানারই গোলবার সামলানোর কথা। কিন্তু ইংলিশ কোচ জেমি ডে অবাক করে তরুণ আনিসুর রহমান জিকোয় আস্থা রাখলেন। আর জিকো তার প্রতিদান দিয়েছেন আশাতীত পারফরম্যান্সে। তাই লাল-সবুজ দলের গোলকিপার পজিশন নিয়ে নতুন লড়াইয়ের ইঙ্গিত।

জিকোর দুর্দান্ত পারফরম্যান্সের পর কি রানা একাদশে ফিরতে পারবেন? এমন প্রশ্ন কাতার ম্যাচের পর থেকে ঘুরপাক খাচ্ছে। ঠিক এই জায়গায় ৩৩ বছর বয়সী রানা হতোদ্যম হচ্ছেন না। দুজনের মধ্যে যে নতুন করে লড়াই হতে যাচ্ছে, তা সহজেই অনুমেয়। আবারও লড়াই করে নিজের জায়গায় ফেরার লক্ষ্য শেখ রাসেল গোলকিপারের।

বাংলা ট্রিবিউনকে রানা বলেছেন, ‘আমার পজিশনে প্রতিদ্বন্দ্বিতা সবসময় ছিল। গোলপোস্ট তো স্পর্শকাতর জায়গা। খেলে একজনই। অন্য পজিশনে একাধিক খেলানো যায়। প্রতিদ্বন্দ্বিতা করেই খেলতে হয়। আমি এই পর্যন্ত লড়াই করে খেলছি। কেউ জায়গা ছেড়ে দেইনি। তাই আগামীতেও লড়াই করে যাব নিজের জায়গা নিয়ে।’

তবে আগের চেয়ে যে চ্যালেঞ্জ বাড়লো তা অকপটে স্বীকার করে নিয়েছেন এই অভিজ্ঞ গোলকিপার, ‘আমাকে যে পারফরম্যান্সের কারণে বাদ দিয়েছে, তা কিন্তু নয়। নতুন কাউকে সুযোগ দিতেই আমাকে বসিয়ে রাখা হয়েছিল। আমি তাতে হতাশ নই। জিকো যে পারফরম্যান্স করেছে, তাতে করে চ্যালেঞ্জ আরও বাড়লো। সামনে আরও ভালো ম্যাচ আছে। বসে থাকলে তো হবে না। আমাকে নতুন করে লড়াই করতে হবে।’

রানা মনে করছেন, তার ক্যারিয়ার এখন শেষের দিকে। তাই তার উত্তরসূরি তৈরি করছেন জেমি ডে। রানা নিজেই বলেছেন, ‘ব্যক্তিগতভাবে মনে করি আমার বয়স শেষের দিকে। পরিকল্পনা আছে সামনে অবসর নেবো। কোচও চাইবে আরেকজন গোলকিপারকে রেডি করে আনতে। এখন আমার উত্তরসূরিকে দেখে ভালো লাগছে। জিকো কাতারের বিপক্ষে আশাতীত ভালো খেলেছে। এখন আমি যদি নাও থাকি, ও ভালোভাবেই গোলবার সামলাতে পারবে। তবে হ্যাঁ, আমার যতদিন ফিটনেস আছে ততদিন খেলে যাব।’

দোহাতে জিকোর পারফরম্যান্স ছিল আশাজাগানিয়া। একের পর এক শট রুখে দিয়ে চমক দেখিয়েছেন। রানার প্রশংসাতেও ভাসছেন ২৩ বছর বয়সী জিকো, ‘জিকো আউটস্টান্ডিং পারফরম্যান্স করেছে। প্রতিটি গোলকিপার এমনই করতে চায়। ওর এটা দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ ছিল। বড় অভিজ্ঞতা হলো। ভালো পারফরম্যান্স করেছে ও। সবকিছুই ওর ভালো হয়েছে। অবশ্যই প্রত্যাশা ছিল ও ভালো করবে। করেছেও তাই। আসলে গোলকিপার পজিশনটা এমনই যে এখানে দেখানোর অনেক কিছু থাকে।’

সামনের ঘরোয়া মৌসুমে যে যার দলের হয়ে গোলবার সামলাবেন তারা। এরপর কোচের দৃষ্টিতে যে সেরা হবেন, তিনিই থাকবেন লাল-সবুজ দলের গোলবারের নিচে। যেখানে রানার চ্যালেঞ্জ জায়গা পুনরুদ্ধারের, আর জিকোর লক্ষ্য গোলবারের নিচের জায়গা ধরে রাখার। দুই গোলকিপারের উপভোগ্য লড়াইয়ের আভাস!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের