‘আমি কতদিন ছুটি কাটাতে পারবো, বাফুফে জানে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২০, ১৫:০৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১৫:০৪

বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে বাংলাদেশ কোচ জেমি ডে জাতীয় দলের কোনও কর্মসূচি না থাকলে নিজ দেশ ইংল্যান্ডে থাকতেই পছন্দ করেন। সেখান থেকে এই ইংলিশ কোচ সবকিছু পর্যবেক্ষণ করে থাকেন। এমনকি ঘরোয়া ফুটবল চললেও তাকে মাঠে দেখা যায় কমই। এ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বৃহস্পতিবার বলেছিলেন, ডে যেন অন্তত মাঠে বসে খেলা দেখেন। তবে বাংলাদেশের প্রধান কোচ মনে করেন, মাঠে থাকা না থাকা নয়, খেলা দেখাটাই বড় বিষয়।

বর্তমানে ফেডারেশন কাপ ফুটবল চলছে। আগামী ১৩ জানুয়ারি থেকে প্রিমিয়ার লিগ শুরু হবে। ডে লিগের খেলা দেখবেন বলে আশা করছেন। বড়দিন উপলক্ষে বাসার বাইরে যেতে পারছেন না। করোনাভাইরাসের কারণে বাসাতেই পরিবারের অন্যদের নিয়ে বড়দিন পালন করছেন।

বাংলা ট্রিবিউনকে ডে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত এখানে লকডাউন চলছে। বড়দিন হলেও আমাদের নিজেদের মধ্যে সময় কাটাতে হচ্ছে। বাইরের কেউ আসার সুযোগ নেই। এছাড়া কিছু করার নেই।’

মাঠে থাকা নিয়ে তার বক্তব্য, ‘আর আমি প্রিমিয়ার লিগে মাঠে থাকবো, খেলা দেখবো। জানুয়ারিতে আসবো (বাংলাদেশে)। এছাড়া টি স্পোর্টসে খেলা দেখতে পারছি, যা ভালো দিক। তবে আমি স্টেডিয়ামে থাকি বা না থাকি, সেটা কোনও ইস্যু হতে পারে না।’

ডে নিজের কাছে পরিষ্কার। বছরে কতদিন ছুটি কাটাতে পারবেন, তা বাফুফের সঙ্গে চুক্তিতে পরিষ্কার বলা আছে। তাই এটা নিয়ে চিন্তিত নন তিনি, ‘মাঝেমধ্যে আপনি কিছু পার্থক্য দেখতে পারেন। সেটাই আসল কিছু নয়। আমার চুক্তিতে আছে আমি কতদিন বাংলাদেশে থাকতে পারবো, আর কতদিন ইংল্যান্ডে ছুটি কাটাতে পারবো, বাফুফে জানে। যা দুই পক্ষের মধ্যে হয়েছে। তাই কোনও ইস্যুতে বিশ্বাস করি না।’

এরপরই ডের দাবি, ‘সবশেষ লিগের ৩৪ রাউন্ডের মধ্যে আমি ২৯ রাউন্ডের খেলা দেখেছি। সুতরাং, আমি ৯০ ভাগ খেলা দেখেছি। সবার পারফরম্যান্স পর্যবেক্ষণ করছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী