প্রধানমন্ত্রীর কাছে এক ফুটবলারের বাঁচার আকুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২০, ২২:১০আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২২:১৬

দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে শাহজাহান আহমেদ সুজনের সতীর্থরা যখন মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন, তখন শাহজাহান আহমেদ সুজন লড়াই করছেন জীবনের সঙ্গে। তিন বছর আগে দুটো কিডনি অকেজো হয়ে যায় এই ডিফেন্ডারের, এরপর থেকে বেঁচে থাকতে নিরন্তর যুদ্ধ করতে হচ্ছে তাকে। প্রয়োজন কিডনি প্রতিস্থাপন, এজন্য লাগবে ২০ থেকে ২৫ লাখ টাকা। জীবনযুদ্ধে লড়াই করা সুজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুতি জানিয়েছেন তার পাশে দাঁড়ানোর।

আজ (মঙ্গলবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সে এসে সুজনের আকুতি, ‘আমি বাঁচতে চাই। ডাক্তাররা বলেছে, কিডনি প্রতিস্থাপন করতে পারলে আমি আরও কিছুদিন বাঁচবে পারবো। কিন্তু এর জন্য দরকার প্রচুর অর্থ। এখন পর্যন্ত সতীর্থসহ ক্রীড়া প্রতিমন্ত্রী সাহায্য করে আসছেন। তাদের টাকা দিয়েই ডায়ালাইসিস করে আসছি। কিন্তু এখন কিডনি প্রতিস্থাপনের জন্য অনেক টাকার প্রয়োজন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি যদি আমাকে সাহায্য করেন, তাহলে আমি বেঁচে থাকতে পারবো।’

এরপর সুজন মলিন কণ্ঠে বললেন, ‘সরকার থেকে অর্থ পেলে কিডনি প্রতিস্থাপন করতে পারবো। চেন্নাইয়ের ডাক্তারও আশা দিয়েছেন। এখন আসলে আমি নিরুপায় হয়ে সাহায্য চাইছি। সাহায্য পেলে আমি ও আমার পরিবার বাঁচবে।’

ডাক্তাররা আগেই জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপন না করতে পারলে বেঁচে থাকা কঠিন হবে সুজনে। এখন ডায়ালাইসিস করে কোনোরকমে বেঁচে আছেন। তবে সেই পথ আরও কঠিন হয়ে গেছে। ডায়ালাইসিস করতে মাসে প্রয়োজন ২০ থেকে ২৫ হাজার টাকা। এছাড়া অন্য খরচ তো আছেই। দীর্ঘদিন এভাবে চলে এখন সুজনের অবস্থা আরও খারাপের দিকে।

২০১৬-১৭ মৌসুমে রহমতগঞ্জের হয়ে ডিফেন্ডার পজিশনে খেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুজন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় দুটো কিডনি নষ্ট। এরপর সতীর্থ অনেক খেলোয়াড়ই তাকে সাহায্য করে আসছেন। তাদের সাহায্য নিয়েই এখন পর্যন্ত বেঁচে আছেন এই ডিফেন্ডার।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ