শেষ চারে উঠে খুশি আবাহনী কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২১, ২২:২৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২৩:০৭

গতবার রহমতগঞ্জের কাছে হেরে ফেডারেশন কাপের সেমিফাইনালে ওঠা হয়নি আবাহনীর। এবার অবশ্য আধিপত্য বিস্তার করে আকাশি-নীলরা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ চার নিশ্চিত করে তৃপ্তির ঢেকুর তুলছেন আবাহনী কোচ মারিও লেমস।

কোয়ার্টার ফাইনালে নাবীব নেওয়াজ জীবন-সাদ উদ্দিনরা ১-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। ম্যাচের শেষ দিকে এসে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রান্সিস্কো তোরেসের গোলে আবাহনীর সেমিফাইনাল নিশ্চিত হয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লেমস বলেছেন, ‘উত্তর বারিধারা আঁটসাঁট খেলছে। তারপরও আমরা ম্যাচ জিতেছি। খুশি বলতে পারেন। এখন ফাইনালে উঠতে হলে পরের ম্যাচও জিততে হবে। প্রতিপক্ষ বসুন্ধরা কিংস আমাদের বিপক্ষে জয়ের জন্য খেলবে। বেরিয়ে এসে খেলবে। তখন ম্যাচটা আমাদের জন্যও সহজ হবে।’

এই ম্যাচে আবাহনী চার বিদেশি নিয়ে খেলেছে। নতুন যোগ হয়েছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো। এছাড়া তোরেস, মাসিহ সাইগানি ও কেরভেন্স বেলফোর্ট তো ছিলেনই। ঢাকার মাঠে তৃতীয় ম্যাচ খেলেই নিজেকে চিনিয়েছেন তোরেস।

আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু দলের পারফরম্যান্সে খুশি, ‘আমরা ভালো খেলে ম্যাচ জিতেছি। দুই ব্রাজিলিয়ান যত সময় যাবে তত ভালো খেলবে। আজ অগাস্তো প্রথম ম্যাচ খেলতে নেমে খারাপ খেলেনি। তোরেস তো গোল পেয়েছে। বাকিরাও সাধ্যমতো খেলেছে।’

আগামী ৭ জানুয়ারি ফাইনালে উঠতে হলে আবাহনীকে জিততে হবে বসুন্ধরা কিংসের বিপক্ষে। রুপুর কথায়, ‘আমাদের লক্ষ্য ট্রফি জয়। সামনে যেই আসুক ম্যাচ জিততে হবে। আমরা সেই লক্ষ্যেই মাঠে নামবো।’

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী