সেক্স-টেপ বিতর্ক: বিচারের মুখোমুখি হতে হচ্ছে বেনজিমাকে

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২১, ০০:০২আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ০০:০২

২০১৫ সালের সেক্স-টেপ বিতর্ক এখনও পিছু ছাড়েনি করিম বেনজিমার। সতীর্থ ম্যাথু ভ্যালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার অভিযোগের বিষয়টি এখনও বিচারাধীন। ফলে সেই ঘটনায় বিচারের মুখোমুখি হতেই হচ্ছে রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকারকে।

ঘটনাটি ৫ বছর পুরনো। অভিযোগ উঠে ২০১৫ সালে ভ্যালবুয়েনার একটি সেক্স টেপ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন বেনজিমা। এতে সম্পৃক্ত আরও চারজনকেও শাস্তির মুখোমুখি করা হচ্ছে। এই ঘটনার কারণে ২০১৫ সালের পর বেনজিমা জাতীয় দলে আর জায়গাই পাননি।

রিয়াল মাদ্রিদ তারকা অবশ্য দাবি করেছেন, তাকে অনৈতিকভাবে এই ঘটনায় জড়িয়েছে এক পুলিশ। কিন্তু বেনজিমা সেই দাবি করলেও ভার্সেইয়ের প্রসিকিউটর অফিস থেকে বেনজিমাকে জানানো হয়েছে যে, তাকে আদালতে বিচারের মুখোমুখি হতেই হবে। যদিও এই বিচারের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। বেনজিমার আইনজীবী সিলভেইন কর্মিয়ের বলেছেন, ‘এমন কিছু যে হতো সেটা বোঝা যাচ্ছিল। কিন্তু সিদ্ধান্তটি কোনওভাবেই যৌক্তিক নয়।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী