চাপ ভুলে ভারতীয় লিগে অভিষেকের অপেক্ষায় জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২১, ১৮:৫৪আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৮:৫৯

প্রথমবারের মতো ভারতের আই লিগে খেলতে জামাল ভূঁইয়া এখন কলকাতায়। সেখানে ঐতিহ্যবাহী কলকাতা মোহামেডানের হয়ে তার মাঠে নামার অপেক্ষা। কাল শনিবার লিগ শুরুর প্রথম দিনেই কলকাতা মোহামেডান লড়বে সুদেভা এফসির বিপক্ষে। স্বাভাবিকভাবেই এমন মুহূর্তে বাড়তি মানসিক চাপ থাকারই কথা, যিনি লিগে আগে কখনো খেলেননি। কিন্তু লিগ শুরুর আগে জামাল ভূঁইয়া বলছেন, কোনও ধরনের চাপ নিচ্ছেন না, থাকছেন নির্ভার।  

শুক্রবার অনলাইন সংবাদ সম্মেলনে কলকাতা মোহামেডানের স্প্যানিশ কোচসহ সেখানে উপস্থিত ছিলেন জামাল ভূঁইয়া। ভারতের বড় লিগে খেলার আগে নিজের মানসিক স্থিতিটা কেমন, সেটি তুলে ধরেছেন জামাল, ‘আমি চাপ মনে করি না। কারণ এসব বিষয়গুলিকে মানিয়ে নিয়েই খেলতে হবে। ফলে আমি আমার খেলার দিকে নজর দিচ্ছি। আর চাপ না নিতে পারলে ফুটবল খেলার মানে নেই।’

শুরুর ম্যাচ দিয়েই ভারতীয় লিগে জামালের অভিষেক হতে পারে। তবে দলের সঙ্গে অনুশীলনের পর্যাপ্ত সময় তিনি পাননি। করোনা থেকে সেরে উঠে কলকাতা গিয়ে উল্টো কোয়ারেন্টিনে থাকতে হয়েছে কয়েকদিন। তার পরই দলের সঙ্গে কয়েকটি সেশনে অনুশীলনে ছিলেন। তাই সুযোগের বিষয়টা সম্ভাবনার পর্যায়ে। এখন সুযোগ পেলে কলকাতা মোহামেডানের হয়ে ভালো কিছু উপহার দেওয়ার অপেক্ষায় জামাল, ‘আমি এখন খেলার জন্য মুখিয়ে আছি। তবে মোহামেডানে খেলাটা নতুন চ্যালেঞ্জ। সবাই-ই ফল চায়, আমিও চাই। আশা করছি, ভালো কিছু হবে। আমি আমার খেলার দিকে দৃষ্টি দিচ্ছি। এই দলকে কিছু দিতে চাই।’

বাংলাদেশ অধিনায়ক অবশ্য বাংলা ট্রিবিউনকে বলেছেন, তার অভিষেক হতে পারে প্রথম ম্যাচেই, ‘আমি হয়তো প্রথম ম্যাচ থেকেই মাঠে থাকবো। তবে একটা বিষয় তো মাথায় রাখতে হবে, আমি বেশি সময় দলের সঙ্গে অনুশীলন করতে পারিনি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ