ক্লাব ও জাতীয় দলের হয়ে যে রেকর্ড ছুঁয়েছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২১, ১১:১২আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১১:১৮

ফুটবলের ভুলতে যাওয়া এক কিংবদন্তির নাম জোসেফ বাইকান। ক্লাব ও জাতীয় দল মিলে যার ছিল সর্বাধিক গোলের রেকর্ড- ৭৫৯টি। সেই অস্ট্রিয়ান তারকাকেই এবার ছুঁয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সিরি আ’য় সাসউলোকে ৩-১ গোলে হারানোর ম্যাচে একটি গোল করেই বাইকানের পাশে বসেছেন পর্তুগিজ যুবরাজ। আরেকটি গোল করলেই ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বাধিক গোলের রেকর্ডে বাইকানকে পেছনে ফেলবেন তিনি।

রোনালদোর মাইলফলক ছোঁয়ার ম্যাচটায় শুরুতে ভুগতে হয়েছিল জুভেন্টাসকে। প্রথমার্ধে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি মোটেও। তবে দ্বিতীয়ার্ধে সম্ভাবনা তৈরি হয় সাসউলোর খেলোয়াড় পেড্রো ওবিয়াং বিরতির একটু আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে।

৪৫+১ মিনিটে কড়া ট্যাকলের ফল হিসেবে মাঠ ছেড়ে যান পেড্রো। ফলে ১০ জনের দলে পরিণত হওয়া সাসউলোকে ৫০ মিনিটেই চাপে ফেলা সহজ হয়ে যায় জুভেন্টাসের জন্য। গোল করেন দানিলো। তবে ৮ মিনিট পর সমতা ফিরিয়ে ম্যাচে প্রাণ ফেরানোর চেষ্টা করে সাসউলো। গোল করেন ডেফরেল।

পয়েন্ট হারনোর শঙ্কায় পড়ে যাওয়া জুভেন্টাসকে এর পর খেলায় ফিরিয়েছেন বদলি খেলোয়াড় রামসে। পুরো মৌসুম জুড়ে আসা-যাওয়ার মাঝে থাকা এই তারকাই গোল করেছেন ৮২ মিনিটে। স্টপেজ টাইমে স্কোর ৩-১ করেন প্রাণভোমরা রোনালদো। এর সঙ্গে সঙ্গে মৌসুমের ১৫ গোলও হয়ে গেছে তার।  

এই জয়ের পর চারে উঠে গেছে জুভেন্টাস। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট। ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে