আপাতত হচ্ছে না বার্সার সভাপতি নির্বাচন

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২১, ২৩:০৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২৩:১৯

বার্তোমেউ অধ্যায়ের অবসানের পর নতুন সভাপতির অপেক্ষায় ছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। আগের সূচি অনুযায়ী সভাপতি পদের নির্বাচনটি হওয়ার কথা ছিল ২৪ জানুয়ারি। কিন্তু স্পেনের কাতালুনিয়ায় করোনার নতুন ঢেউয়ে পেছানো হয়েছে এই নির্বাচন। শুক্রবার আপাতত নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কাতালুনিয়া সরকার।

স্থানীয় সরকার শুক্রবার বার্সার প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হয়েছিল। অবশ্য এর একদিন আগেই সেখানে নতুন করে বিধি নিষেধ আরোপ হয়েছে জনসাধারণের ওপর। মহামারির সংক্রমণ রুখতে কাউকেই জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

এই পরিস্থিতিতে কবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। প্রসঙ্গত, মেসি নাটকের পর প্রবল চাপের মুখে গত অক্টোবরে পদত্যাগ করেন সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। এই পদের জন্য এখন লড়বেন বার্সার সাবেক সভাপতি হুয়ান লেপোর্তা, উদ্যোক্তা ভিক্টর ফন্ত ও সাবেক পরিচালক টনি ফ্রেইক্সা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী