ঈশ্বরও সবাইকে খুশি করতে পারেন না: রোনালদো

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০১৬, ১৫:১৬আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ১৮:৩০

ব্যক্তিগত নৈপুণ্যে এ বছরও বেশ উজ্বল ক্রিস্টিয়ানো রোনালদো। নিজে একের পর এক গোল করলেও তার ক্লাব রিয়াল মাদ্রিদের দলীয় অবস্থান খুবটা একটা শক্ত নয়। এ নিয়ে সমালোচকদের সঙ্গে ভক্তরাও খেলোয়াড়দের সমালোচনায় নেমেছেন। রোনালদো

তবে এ বিষয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম 'এল মুন্ডো'কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, সবাই নিজেদের ব্যক্তিগত মতামত প্রকাশে বেশ যত্নবান। আমাদের নিয়ে অন্যরা কী চিন্তা করে তা নিয়ে আমি ভাবি না। স্বয়ং ঈশ্বরও সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না।

ক্যারিয়ার শেষে কী করতে চান এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ক্যারিয়ার শেষ করার পর সবকিছু আরও উপভোগ করতে পারবো। তখন যা করতে চাই তা করার সময় থাকবে আমার হাতে। অবসরের পর রাজার মতো জীবন কাটাতে চাই।

এরপরই সমালোচকদের এক হাত নিলেন সিআর সেভেন। খোলাখুলি বলেন, অনেকে আমাকে ঘৃণা করে, বলে আমি অহঙ্কারী। ওটাও আমার সাফল্যের অংশ। আমি সেরা হতেই তৈরি হয়েছি।

মাঠে কখনও রেফারির সিদ্ধান্ত মনঃপুত না হলে সব সময়ই রোনালদোকে বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। এই বিষয়ে তিনি বলেন, এটি স্বতঃস্ফূর্ত বিষয়। আমি পরিকল্পনা করে এমনটি করি না। এমন প্রতিক্রিয়া দেখাই, কারণ আমি হারতে পছন্দ করি না। তবে ম্যাচ শেষে আমিও অনুশোচনা বোধ করি।

সাক্ষাৎকারে নিজের জীবনযুদ্ধের কথাও তুলে ধরেন এই পর্তুগিজ তারকা। তিনি বলেন, জীবন কঠিন সময় পার করেছি। পরিবারকে ছাড়া থাকা ও কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার জন্যই আজকের আমি গড়ে উঠেছি। ১১ বছর বয়সে নিজের পোষাক নিজে আয়রন করেছি। ওইসব দিনে আমার মানসিক শক্তি তৈরি হয়েছে। জীবনে যা পেয়েছি তার চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি