মেসিকে রুখে দিতে প্রস্তুত চেক

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০১৬, ১৮:০২আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ১৮:০৩

এর আগেও ৮বার পিওতর চেকের মুখোমুখি হয়েছিলেন লিওনেল মেসি। প্রতিবারই তাকে রুখে দিয়েছেন চেক।  মেসিকে রুখে দিতে প্রস্তুত চেক
তবে পিওতর চেক তখন চেলসির গোলরক্ষক ছিলেন। এবার দল বদলে এসেছেন আর্সেনালে। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে বার্সার বিপক্ষে ম্যাচ রয়েছে আর্সেনালের। সেখানে ফের মুখোমুখি হবে পিওতর চেক ও লিওনেল মেসি।

ক্লাব বদলালেও বদলে যায়নি চেকের আত্মবিশ্বাস। জানালেন পুরানো রেকর্ড অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর চেক। জানিয়ে দিলেন, এবারও মেসিকে গোলবঞ্চিত রাখবেন তিনি।

চার  বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের বিপক্ষে অপ্রতিরোধ্য চেক বলেন, আমি বলতে পারব, তার বিপক্ষে আমি আট ম্যাচ খেলেছি। কিন্তু একবারও সে (মেসি) আমাকে অতিক্রম করতে পারেনি। এটা অবশ্যই আমার বড় পাওয়া।

সম্প্রতি ইংলিশ লিগে ১৭০ ম্যাচে ক্লিন চিট পাওয়ার রেকর্ড গড়েছেন চেক। কিভাবে সম্ভব হলো এমন রেকর্ড? গোপন কথা জানালেন চেক। তিনটি ভিন্ন ভিন্ন ভাষা দক্ষতা কাজটা সহজ করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফুলব্যাকদের (হেক্টর ও নাচো) সঙ্গে স্প্যানিশে কথা বলি। কসিয়েনলির সঙ্গে ফ্রেঞ্চে কথা বলি। পারের সাথে ইংরেজিতে কথা বলি। অনেক সময় বিদেশি খেলোয়াড়রা বোঝে না আপনি কি বললেন। তাই তাদের ভাষায় কথা বললে কাজটা সহজ হয়।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে