আব্দুল্লাহর দুর্দান্ত ভলিতে পাল্টে গেল ম্যাচের চিত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২১, ২০:২০আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২০:২০

কোচ সাইফুল বারী টিটুর অন্যতম পছন্দের খেলোয়াড় মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ করে, পোস্টের সামনে বেশ ক্ষীপ্র এই মিডফিল্ডার। প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচে ফ্রি কিক থেকে দারুণ গোল করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেও শেখ রাসেলের ত্রাণকর্তা আব্দুল্লাহ। এই মিডফিল্ডারের দারুণ এক সাইড ভলিতে শেখ রাসেল ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। তাদের টানা দ্বিতীয় জয়ের বিপরীতে রহমতগঞ্জ দেখলো প্রথম হার।

ম্যাচের শুরু থেকে সাবধানী ফুটবল খেলতে দেখা গেছে দুই দলকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ২৮ মিনিটে গোল করার সুযোগ পেয়ে হাতছাড়া করে। আব্দুল্লাহর ফ্রি কিক গোলকিপার রাসেল মাহমুদ লিটন কোনোমতে ফিরিয়ে দেন।

রহমতগঞ্জ প্রথম ভালো সুযোগটি পেয়েছিল ৩৮ মিনিটে। কিন্তু দিলসভ ভাসিয়েভের ক্রস থেকে সোহেল মিয়া বারের অনেক ওপর দিয়ে বল মেরে সবাইকে হতাশ করেন।

পরের মিনিটে প্রতিআক্রমণ থেকে ওবি মোনেকের জোরালো শট পোস্টের বাইরে দিয়ে গেলে গোল পাওয়া হয়নি শেখ রাসেলের।

বিরতি পর আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর ফুটবল হয়েছে। ৫৭ মিনিটে খালেকুজ্জামানের ফ্রি কিকে ব্রাজিলিয়ান সাড়ে ৬ ফুটি লোপেজের হেড গোলকিপারের হাতে জমে যায়।

৭৪ মিনিটে শেখ রাসেলের জয়সূচক গোলটি আসে। বখতিয়ারের কর্নার থেকে বক্সের ভেতরে আব্দুল্লাহ জোরালো ভলিতে জাল কাঁপান। স্থানীয় খেলোয়াড়দের কাছ থেকে এমন দৃষ্টিনন্দন গোল কমই দেখা যায়।

গোল শোধে রহমতগঞ্জ চেষ্টা করতে থাকে। ৮২ মিনিটে সানোয়ার হোসেনের ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে আসলে তাদের আর পয়েন্ট পাওয়া হয়নি।

আগামীকালের (বৃহস্পতিবার) খেলা:

মোহামেডান-সাইফ স্পোর্টিং, বিকেল ৩টা

ভেন্যু: শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম, কুমিল্লা

চট্টগ্রাম আবাহনী-আরামবাগ, বিকেল সাড়ে ৩টা

মুক্তিযোদ্ধা-শেখ জামাল, সন্ধ্যা ৬টা

ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী