জাপানি নাগাতার হেডও বাঁচাতে পারলো না মোহামেডানকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২১, ১৭:৩০আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৭:৩০

ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে সাডেন ডেথে সাইফ স্পোর্টিংয়ের কাছে হার দেখতে হয়েছিল ঐতিহ্যবাহী মোহামেডানকে। এবার প্রিমিয়ার লিগের শুরুতে দাপট দেখিয়েও শন লেনের দল জিততে পারেনি। সাইফ আবারও সাদা-কালোদের ২-১ গোলে হারিয়ে লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে। অন্য দিকে মোহামেডান পেয়েছে প্রথম হারের তিক্ত স্বাদ।

বৃহস্পতিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে খেলছিল মোহামেডান। কিন্তু গোল পাচ্ছিলা না মোটেও। ১২ মিনিটে হাবিবুর রহমান সোহাগের ফ্রি কিক ক্রসবারে লাগলে গোলবঞ্চিত হতে হয় সাদা-কালোদের। ৪০ মিনিটে বল নিয়ে বক্সে ঢুকেও শট নিতে দেরি করায় সুযোগ হারান মোহামেডানের আমিনুর রহমান সজীব।

বিরতিতে যাওয়ার আগে সাইফ ঘুরে দাঁড়ায় অবশেষে। গোছানো আক্রমণ করে দুটি গোলও আদায় করে নেয় তারা।
৪৪ মিনিটে এগিয়ে যায় সাইফ। রহিম উদ্দিনের থ্রু থেকে সতীর্থের পা হয়ে পেয়ে যান আরিফুর রহমান। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে জাল খুঁজে নিতে কোনও সমস্যা হয়নি এই ফরোয়ার্ডের।

প্রথমার্ধের যোগ করা সময়ে নাইজেরিয়ান জন ওকোলির গোলে ব্যবধান দ্বিগুণ হয় সাইফের। সতীর্থের থ্রু থেকে বক্সে ঢুকে মাপা শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।

দুই গোলে পিছিয়ে থেকে মোহামেডান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে এর পর। বিরতির পর এক গোলও পেয়েছে তারা। ৬০ মিনিটে হাবিবুর রহমান সোহাগের ফ্রি-কিকে জাপানি মিডফিল্ডার উরু নাগাতার হেড জড়ায় জালে। এরপর অবশ্য ম্যাচে আর সমতা ফেরাতে পারেনি তারা। সাইফ ২-১ গোলে স্কোরলাইন ধরে রেখেই মাঠ ছেড়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের