চট্টগ্রাম আবাহনীর মধুর প্রতিশোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২১, ২০:১৭ আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২০:১৭

ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে সাইফ স্পোর্টিংয়ের কাছে ৩-০ গোলে হেরেছিল চট্টগ্রাম আবাহনী। প্রিমিয়ার লিগে অবশ্য মধুর ‘প্রতিশোধ’ সেরে নিলো মারুফুল হকের দল। আজ (রবিবার) পল পুটের সাইফকে হারিয়েছে তারা ১-০ গোলে।

চট্টগ্রাম আবাহনীর এই জয় এসেছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিক্সন গুলের্মের হেডে। তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর। বিপরীতে সমান ম্যাচে প্রথম হারে ৪ পয়েন্ট সাইফের।

ফেডারেশন কাপের সেমিফাইনালে চার্লস দিদিয়ের ও নিক্সন গুলের্মে খেলেননি। কিছুটা খর্ব শক্তির দল নিয়ে ফাইনালে উঠতে পারেনি আকাশি-নীল জার্সিধারীরা। আজ অবশ্য চট্টগ্রাম আবাহনী পূর্ণ শক্তির দল নিয়ে খেলেছে। আগের ম্যাচে ব্রাজিলিয়ান নিক্সন জয়সূচক গোল করেছিলেন, এই ম্যাচেও জয়ের নায়ক এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে চট্টগ্রাম আবাহনী। গোল পেতেও বেশি সময় লাগেনি তাদের। ২৪ মিনিটে রাকিব হোসেনের কর্নারে নিক্সনের হেড বার ছুঁয়ে জালে জড়ালে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী।

ওই ব্যবধান ধরে রেখে প্রথমার্ধের বাকি পার করে মারুফুল হকের দল। বিরতির পর চট্টগ্রাম আবাহনীর আক্রমণে ধার বাড়ে। তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি।

আর শেষ দিকে এসে ডিফেন্ডার ইয়াছিন আরাফাত বক্সের প্রান্ত থেকে ফ্রি কিক পেয়েও সাইফের হার এড়াতে পারেননি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘেরাওয়ের পর পদত্যাগ, রামেবির উপাচার্যের দাবি ‘জোর করে সই নেওয়া হয়েছে’
ঘেরাওয়ের পর পদত্যাগ, রামেবির উপাচার্যের দাবি ‘জোর করে সই নেওয়া হয়েছে’
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
ব্যস্ত দিন কাটছে প্রতিমা শিল্পীদের
ব্যস্ত দিন কাটছে প্রতিমা শিল্পীদের
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই