দীর্ঘদেহী ব্রাজিলিয়ান গড়ে দিলেন ব্যবধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ১৮:০৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৮:১৩

আগের ম্যাচে শেখ জামালের কাছে হেরেছিল চট্টগ্রাম আবাহনী। প্রিমিয়ার লিগের চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ানোর পণ করে মাঠে নেমেছিল মারুফুল হকের শিষ্যরা। কিন্তু প্রতিপক্ষ শেখ রাসেল তাদের জিততে দেয়নি। সাড়ে ৬ ফুট উচ্চতার ব্রাজিলিয়ান জিয়ানকার্লো লোপেজের একমাত্র গোলে চট্টগ্রাম আবাহনীকে টানা দ্বিতীয় হারের তিক্ততা দিয়েছে সাইফুল বারী টিটুর দল।

১-০ গোলের এই জয়ে শেখ রাসেল চার ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে। আর চট্টগ্রাম আবাহনীর সমান ম্যাচে দুই হারে পয়েন্ট ৬।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে দুই দলের খেলাতে তেমন ধার ছিল না। গোলকিপারদের পরীক্ষা কেউ সেভাবে নিতে পারেননি।

তবে ম্যাচের ২৮ মিনিটে চট্টগ্রাম আবাহনীর চার্লস দিদিয়েরের ফ্রি কিক ক্রসবারের ওপর দিয়ে গেলে গোল পাওয়া হয়নি তাদের। ৩২ মিনিটে দিদিয়েরের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে নাসিরুল লক্ষ্যভেদ করতে পারেননি। বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

৪৩ মিনিটে শেখ রাসেল একমাত্র গোলটি পায়। তাজিকিস্তানের সিওভুশ আশররভের ফ্রি কিক থেকে দীর্ঘদেহী জিয়ানকার্লোর জোরালো হেড জালে কাঁপায়।

পিছিয়ে পড়ে চট্টগ্রাম আবাহনী ৪৫ মিনিটে গোল পেলেও পেতে পারতো। কিন্তু চার্লস দিদিয়েরের প্লেসিং শট পোস্টে লেগে ফিরে আসে।

বিরতির পর দুর্ভাগ্যের শিকার হয়েছে দুই দলই। তাদের একটি করে শট পোস্টে লেগে ফিরে আসে।

শেষ পর্যন্ত দ্বিতীয় হারের তিক্ত স্বাদ নিয়ে চট্টগ্রাম আবাহনীকে মাঠ ছাড়তে হয়েছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের