ভারতীয় কোচ বিদায় করে ব্রাজিলিয়ানে আস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৬

সুব্রত ভট্টাচারেযর ওপর আস্থা রেখেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। এই ভারতীয় কোচের অধীনে নীলফামারীতে কন্ডিশনিং ক্যাম্পও করেছিল প্রিমিয়ার লিগের ক্লাবটি। কিন্তু ফেডারেশন কাপ কিংবা লিগের চার রাউন্ডের ম্যাচে দলটি মোটেও ভালো করতে পারেনি। ফলশ্রুতিতে সুব্রতের বিদায় নিশ্চিত হয়ে যায়। তার জায়গায় বৃহস্পতিবার আসছেন ব্রাজিলিয়ান কোচ দগলাস সিলভা দস সান্তোস। লিগের বাকি ম্যাচগুলোতে আরামবাগের ডাগআউটে থাকবেন তিনি।

ফেডারেশন কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল আরামবাগকে। প্রিমিয়ার লিগের চারটি ম্যাচেই হার। এর মধ্যে শেখ জামালের কাছে ৬-০ গোলে হারের লজ্জাও রয়েছে। তাই ক্লাব কর্তৃপক্ষ নতুন ব্রাজিলিয়ান কোচকে বেছে নিয়েছে।

দগলাসের এই অঞ্চল, মানে দক্ষিণ এশিয়ায় খেলা ও কোচিং করানোর অভিজ্ঞতা আছে। ব্রাজিলের বিভিন্ন ক্লাব ছাড়াও ভারতের ইস্ট বেঙ্গলে খেলেছেন তিনি। এছাড়া মালদ্বীপেও খেলেছেন। কোচিং ক্যারিয়ারে ভারতের আরেক জায়ান্ট মোহনবাগান একাডেমিতে কাজ করেছেন। মালদ্বীপের একটি ক্লাবেও কোচিং করিয়েছেন এই ব্রাজিলিয়ান।

এখন নতুন মিশনে বাংলাদেশে আসছেন দগলাস। আরামবাগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সুব্রত ভট্টচারযকে দিয়ে আমরা সেভাবে কোনও ফল পাইনি। তাই তার জায়গায় ব্রাজিলের কোচ আনছি। তাকে ঘিরেই আমাদের প্রত্যাশা, যেন দল লিগের বাকি ম্যাচগুলোতে ভালো খেলতে পারে।’

শুধু সুব্রত নন, সহকারী চন্দন রাঠোরকেও বিদায় করে দিয়েছে আরামবাগ। এছাড়া ক্লাবটি খেলোয়াড়দের জন্য রাজধানীর আফতাবনগরে নতুন বাড়ি ভাড়া নিয়েছে। সেখানে থেকেই চলবে অনুশীলন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান